তাহিরপুরের চাকুরিচ্যুত সেই পুলিশ সদস্য জেল হাজতে

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৬ ২২:২৯

ধর্ম অবমাননার অভিযোগ

তাহিরপুরের চাকরিচ্যুত সেই পুলিশ সদস্য কৃপেশ চন্দ্র রায়কে (৪০) জেল হাজতে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে Kripash Ray নামের একটি ফেসবুক আইডি থেকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)—কে নিয়ে আপত্তিকর মন্তব্য ও সাম্প্রদায়িক উসকানিমূলক পোস্ট প্রচার করার অভিযোগে পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করে। তবে অভিযুক্ত কৃপেশ রায়ের দাবি, Kripash Ray নামের ফেসবুক আইডিটি তার নয়। জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষরা তার ও পরিবারের সদস্যদের ছবি ব্যবহার করে ভুয়া আইডি খুলে তাকে ফাঁসানোর চেষ্টা করেছে।

 


কৃপেশ চন্দ্র রায় তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের রাজারগাঁও গ্রামের ক্ষিতীন্দ্র চন্দ্র রায়ের ছেলে। তিনি সিলেট মহানগর পুলিশে কর্মরত ছিলেন। কর্মস্থলে যোগ না দেওয়ায় সম্প্রতি তিনি চাকরিচ্যুত হন বলে পুলিশ জানিয়েছে।

 


জানা যায়, গত রবিবার সকাল ৯টার দিকে Kripash Ray  নামের একটি ফেসবুক আইডি থেকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)—কে নিয়ে আপত্তিকর মন্তব্য ও সাম্প্রদায়িক উসকানিমূলক পোস্ট প্রচার করা হয়। এতে কৃপেশ রায়ের নাম ও ছবি ব্যবহার করা হয়। পোস্টটি ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। এর প্রতিবাদে স্থানীয় মুসল্লি ও লোকজন তার বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন এবং ঘটনার বিচার দাবি করেন।

 


তবে গ্রেপ্তার হবার আগে কৃপেশ রায় গণমাধ্যম কর্মীদের কাছে দাবি করেছেন, সংশ্লিষ্ট ফেসবুক আইডিটি তার নয়। তার কাকাতো ভাইদের সঙ্গে জমি নিয়ে বিরোধ রয়েছে। এ বিরোধের জেরে প্রতিপক্ষরা তার ও তার স্ত্রী—সন্তানের ছবি ব্যবহার করে ভুয়া আইডি খুলে আপত্তিকর পোস্ট দিয়ে তাকে ফাঁসিয়ে থাকতে পারে। এ বিষয়ে প্রতিকার চেয়ে গত ২৫ অক্টোবর তিনি তাহিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

 


সুনামগঞ্জ কোর্ট’এর ইন্সপেক্টর অজয় চন্দ্র দেব মঙ্গলবার বিকেলে জানান, ধর্ম অবমাননার অভিযোগে দায়ের হওয়া মামলায় কৃপেশ রায়কে তাহিরপুর আমল গ্রহণকারী আদালতে হাজির করলে। আদালতের বিচারক তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার