প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৬ ১৯:৫৭
বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ সুনামগঞ্জ জেলা শাখার কার্যকরী কমিটির পরিচিতি সভা ও বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় পৌর শহরের পূর্ব নতুনপাড়া সার্বজনীন দুর্গামন্দিরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নারায়ণ চক্রবর্তী। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অশোক গোস্বামীর এবং সাংগঠনিক সম্পাদক অমর চক্রবর্তীর পরিচালনায় কার্যকরী কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে নারায়ণ চক্রবর্তী বলেন, জেলার সব ব্রাহ্মণকে একটি সাংগঠনিক ছায়াতলে ঐক্যবদ্ধ করাই সংগঠনের মূল লক্ষ্য। ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি অসুস্থ সদস্যদের পাশে দাঁড়ানো, অসচ্ছল পরিবারের সন্তানদের শিক্ষায় সহযোগিতা, দরিদ্র মেয়েদের বিয়েতে সহায়তা এবং উপনয়ন অনুষ্ঠানে অসামর্থ্য পরিবারকে সহযোগিতা করা হবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি গৌরিশংকর ভট্টাচার্য, সহসভাপতি প্রণয় চক্রবর্তী, সিনিয়র সাধারণ সম্পাদক সঞ্জয় গোস্বামী, যুগ্ম সাধারণ সম্পাদক দীপংকর শর্মা চৌধুরী, জেলা সমন্বয়কারী সজল চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক অমর চক্রবর্তী, প্রচার সম্পাদক বিজিত মৈত্র, অর্থ সম্পাদক সঞ্জয় শর্মা, ধর্মবিষয়ক সম্পাদক কনক চক্রবর্তী, সাংস্কৃতিক সম্পাদক বাবুল আচায্যর্, নারী বিষয়ক সম্পাদক সাবিত্রী ভট্টাচার্য, সমাজকল্যাণ সম্পাদক চম্পক চক্রবর্তীসহ কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা।
সভায় জেলার বিভিন্ন এলাকা থেকে সংগঠনের সদস্যরা অংশ নেন। পরে প্রসাদ গ্রহণের মধ্য দিয়ে পরিচিতি সভা ও বিজয়া পুনর্মিলনীর সমাপ্তি ঘটে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন