ছাতকে ফোরলেন সড়ক নির্মাণ কাজ পরিদর্শন করলেন এমপি মিলন

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৬ ২২:০৫

ছাতক পৌর শহরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্মাণাধীন ফোরলেন সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ—৫ (ছাতক—দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন। শুক্রবার বিকালে দলীয় নেতাকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে নিয়ে তিনি এ কাজ পরিদর্শন করেন।

 


পরিদর্শনকালে সংসদ সদস্য কাজের গুণগত মান বজায় রাখার বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান ও সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলেন এবং নির্ধারিত মানের কাজ নিশ্চিত করার নির্দেশনা দেন।

 

 

 

 

 


এ সময় সওজ—এর উপ—বিভাগীয় প্রকৌশলী শাহাদাৎ হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সামসুর রহমান বাবুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হিফজুল বারী শিমুল, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ, বিএনপি নেতা আমিন উদ্দিন, শাহজাহান চৌধুরী, আব্দুল্লাহ, সাবেক পৌর কাউন্সিলর হাজী ছালেক মিয়া এবং সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান কুতুব উদ্দিন উপস্থিত ছিলেন।

 


এছাড়াও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি তানিমুল ইসলাম তানিম, উপজেলা জাসাসের আহ্বায়ক আব্দুল আলিম, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম আলী রাসেল, কুতুব উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক তারেক আহমেদ, যুবদল নেতা জয়নাল আবেদীন রফিক, মজলু মিয়া, নোমান ইমদাদ কানন, ফখরুল আলম, জুয়েল মেম্বার, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল মোনেম মামনুন, যুবদল নেতা মোস্তাক আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল বাকি মুহিত, পৌর ছাত্রদলের আহ্বায়ক স্বাচ্ছা আবেদীন, যুগ্ম আহ্বায়ক শরিফ উদ্দিন মাহিব, ছাত্রদল নেতা গোলাম দস্তগীর জীবনসহ ঠিকাদারী প্রতিষ্ঠান ও সওজ— এর দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার