চোরাচালান ও পুশইন প্রতিরোধে বিজিবির সভা

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৬ ২২:১৪

সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, সীমান্ত অপরাধ দমন এবং চোরাচালান ও পুশইন প্রতিরোধে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকাল ৬টায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)—এর উদ্যোগে বাঁশতলা বিওপির দায়িত্বপূর্ণ শহীদ মিনার এলাকায় এই জনসচেতনতামূলক মতবিনিময় সভা হয়।

 

 

 


সভায় বিজিবির সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মো. সেলিম রানা উপস্থিত থেকে সীমান্তে মানব পাচার, অবৈধ পুশইন এবং গরু ও সুপারি চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণকে সচেতন ও সতর্ক থাকার নির্দেশ দেন। তিনি অবৈধ সীমান্ত পারাপার কিংবা চোরাচালানের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য স্থানীয় সীমান্তবাসীর প্রতি আহ্বান জানান।

 


এছাড়া, আন্তর্জাতিক সীমান্ত ও জিরো লাইনের আশপাশে অপ্রয়োজনীয় চলাচল থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। সীমান্তে সন্দেহজনক ব্যক্তির চলাচল, মানব পাচার, পুশইন কিংবা গরু ও সুপারি চোরাচালানের কোনো ঘটনা পরিলক্ষিত হলে তা তাৎক্ষণিকভাবে নিকটস্থ বিজিবি বিওপিকে অবহিত করার আহ্বান জানান বিজিবি কর্মকর্তা।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, আন্তঃসীমান্ত অপরাধ দমন এবং সীমান্ত এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা অত্যন্ত জরুরি। সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান বন্ধে সীমান্তবর্তী এলাকায় বিজিবির এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার