প্রকাশিত: ০২ নভেম্বর, ২০২৬ ১৯:৩৬
আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদা ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। সভায় পুলিশ সুপারের প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিসহ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে গৃহীতব্য বিভিন্ন কর্মসূচি, সার্বিক প্রস্তুতি, সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় এবং কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় দিবসটির মর্যাদা অক্ষুন্ন রেখে গৃহীত কর্মসূচিগুলো সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকল দপ্তর, প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের আন্তরিক সহযোগিতা এবং সমন্বিত উদ্যোগের উপর গুরুত্বারোপ করা হয়।
উপজেলার খবর থেকে আরো পড়ুন