প্রকাশিত: ০৪ নভেম্বর, ২০২৬ ১০:৩৬
সু.খবর ছবি
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পারভেজ (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে বিশ্বম্ভরপুর উপজেলার চালবন গ্রামে তাঁর বসতবাড়ির উঠানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, ডিবির উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান সজলের নেতৃত্বে একটি দল বিশ্বম্ভরপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে চালবন গ্রামে অভিযান চালিয়ে পারভেজকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত রউফের ছেলে।
পুলিশ জানায়, জব্দ করা ২০০ পিস ইয়াবার মোট ওজন ২০ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ৭০ হাজার টাকা। এ ঘটনায় গ্রেপ্তার পারভেজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিশ্বম্ভরপুর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন