মেসির ১০ নম্বর জার্সি আপাতত খালি রাখছে আর্জেন্টিনা

প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৬ ১১:৪০

সংগৃহীত

দিয়েগো ম্যারাডোনার পর লিওনেল মেসি—আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি মানেই ফুটবলের দুই কিংবদন্তির স্মৃতি। মেসি জাতীয় দল ছাড়ার পর ঐতিহাসিক এই জার্সির পরবর্তী মালিক কে হবেন, তা নিয়ে চলছে আলোচনা। তবে আপাতত কাউকে এই জার্সি দিতে চায় না আর্জেন্টিনা।


নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। ১৩ নভেম্বর উরুগুয়ে এবং ১৭ নভেম্বর কোস্টারিকার মুখোমুখি হবে লিওনেল স্ক্যালোনির দল। এই দুই ম্যাচে ১০ নম্বর জার্সি কাউকে দেয়া হবে না বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।


মেসির উত্তরসূরি হিসেবে আলোচনায় রয়েছেন নিকো পাজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্তার, এনজো ফার্নান্দেজ ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। এর মধ্যে ইতালির কোমোর হয়ে খেলা পাজকে সবচেয়ে এগিয়ে রাখা হচ্ছে। জাতীয় দলের হয়ে টানা তিন ম্যাচে গোল করেছেন তিনি।


পাজের প্রশংসা করে সতীর্থ ভালেন্তিন বারকো বলেছেন, ‘আশা করি, ১০ নম্বর জার্সিটা ও-ই পাবে। সেটা হলে আমার খুব ভালো লাগবে।’


তবে মেসির উত্তরসূরি নির্ধারণে তাড়াহুড়া করছে না আর্জেন্টিনা। আগামী বছর প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরলে জার্সিটির নতুন মালিকের নাম ঘোষণা হতে পারে।


সূত্র: সময় টিভি.কম

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার