প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৬ ১১:৪২
বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করলেন রাফিনিয়া। ছবি: ফেসবুক
বার্সেলোনার সঙ্গে নিজের ভবিষ্যৎ আরও পাকাপোক্ত করলেন রাফিনিয়া। কাতালান জায়ান্টদের সঙ্গে চার বছরের নতুন চুক্তিতে সই করেছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড, যার ফলে ২০৩০ সাল পর্যন্ত তাকে দেখা যাবে বার্সার জার্সিতে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ খবর নিশ্চিত করা হয়েছে।
২০২২ সালের গ্রীষ্মে লিডস ইউনাইটেড ছেড়ে বার্সেলোনায় পা রাখেন রাফিনিয়া। চার বছর ধরে ক্লাবের আক্রমণভাগের অন্যতম ভরসা হয়ে ওঠা এই উইঙ্গার এবার আরও চার বছরের জন্য থিতু হলেন ক্যাম্প ন্যুয়ে।
নতুন চুক্তি নিয়ে নিজের আবেগ লুকাননি রাফিনিয়া। তিনি বলেন, শারীরিকভাবে ফিট থাকলে এবং ক্লাব ও কোচের চাহিদা অনুযায়ী নিজেকে মেলে ধরতে পারলে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও কিছুদিন বার্সায় খেলে যেতে চান তিনি।
চুক্তি নবায়নের সময়টা রাফিনিয়ার জন্য আরও মধুর, কারণ চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন তিনি। এখন পর্যন্ত ১৩ ম্যাচে করেছেন ১৯ গোল, যার ১৫টিই এসেছে লা লিগায়, যা দলের মধ্যে সর্বোচ্চ।
বার্সেলোনার হয়ে এ পর্যন্ত মোট ৯৪ গোল করেছেন রাফিনিয়া। এই সময়ে তিনটি লা লিগাসহ জিতেছেন মোট সাতটি শিরোপা।
সূত্র : সময় টিভি.কম
খেলাধুলা থেকে আরো পড়ুন