প্রকাশিত: ০৯ নভেম্বর, ২০২৬ ২১:৫৮
৪৩
ধন্যবাদ একবিংশ শতাব্দীতে বিশ^খ্যাত লক্ষীপুত্র ধন্য ধনাধার
আমি বঙ্গভূমিপুত্র উপেনের এক নাতি তোমাকে জানাই নমস্কার
সামন্ত প্রভুর কোপে উপেনের যাপিত জীবন শান্তিসুখ ছারখার
আত্মসাৎ করেছিলে সবেধন বিঘা দুই মাত্র জমি লোভী জমিদার
দুই বিঘা দিয়ে উপেনের সারা ধরাতল পাওয়ার কাব্য লিখে কবি
চুরিবিদ্যা নিয়ে কাব্য লিখে কবীন্দ্র রবীন্দ্র আঁকেন সর্বহারার ছবি
নবোপনিবেশে এসে পেলে তুমি এক নয়া জমিদারি হয়ে সুদখোর
সামাজিক কারবারি তুমি ধন্য জগতের মানুষের কাছে বড় চোর
কাঙালের কপর্দক আত্মসাতে তুমি দড় সর্বহারার রক্ত শোষক
দাসখত লিখে দিয়ে নোবেল নিয়েছো তুমি হয়ে বড় পুঁজির পোষক
দেশ বিক্রি করে দিলে টেনিয়া ট্রাম্পের কাছে ধন্য ধন্য বন্ধুত্ব তোমার
মাতৃভূমি যদি হয় হোক নয়া উপনিবেশিক এক সওদাসম্ভার
উপেনের নাতি লাফাঙ্গা আমিই উপেন বিপরীতে তুমি কড়ির গোলাম
সামন্ত আঁধার পার পুঁজির তিমিরে ফের দেখা একে অপরে পেলাম \
সুনামগঞ্জ \ ১৪ অক্টোবর ২০২৬
উপসম্পাদকীয় থেকে আরো পড়ুন