প্রকাশিত: ০৯ নভেম্বর, ২০২৬ ২১:৫৯
বাংলার লোকজ সংস্কৃতি—আকাশের উজ্জ্বলতম এক জ্যোতিষ্ক রাধারমণ দত্ত। তাঁর গীতিকবিতার ছন্দে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের বিশ^—পরিচয় ঘটে। বিশে^র যেখানেই বাঙালি, যেখানেই বাংলা সংস্কৃতির চর্চা; সেখানেই সগৌরবে মাথা উঁচু করা এক নাম রাধারমণ দত্ত। গ্রামীণ বাংলার মেয়েরা তাঁর রচিত ধামাইল নামক এক স্বতন্ত্র সঙ্গীত ধারাকে ভালোবেসে আনন্দের উপলক্ষ্যে পরিণত করেছেন। রাধারমণ দত্তের মৃত্যুর পর ইতোমধ্যে ১১১ বছর অতিক্রান্ত হয়ে গেছে। কিন্তু সময়ের বিপুল পরিবর্তন রাধারমনের সঙ্গীতসম্ভারের গায়ে একফুটো মলিনতা লাগতে দেয়নি। বরং দিনে দিনে উজ্জ্বল থেকে আরও উজ্জ্বলতর উৎকর্ষতায় পৌঁছে যাচ্ছেন তিনি।
গ্রামীণ আবহ থেকে আধুনিক মঞ্চে চলে এসেছেন রাধারমণ। হাওরের চৌহদ্দি পেরিয়ে উভয় বাংলা, বাংলা ভাষাভাষী অঞ্চলে রাধারমণের রচিত গান সহৃদয় ভালোবাসায় এখনও গীত হয়। মানুষের মনে আনন্দ জাগাতে সক্ষম তাঁর সঙ্গীতসম্ভার। মানুষের ভাবজগতকে আলোড়িত করেন তিনি। সময়ের ে¯্রাতে ভেসে যাওয়া কচুরিপানার মতো হারিয়ে যাওয়ার চরিত্র নন রাধারমণ। বরং প্রবল ে¯্রাতে স্বমহিমায় নিজেকে টিকিয়ে রাখার মতো সামর্থবান এক ব্যক্তি তিনি। রাধারমণ নেই এক শ’ বছরের বেশি। কিন্তু তিনি এখনও বেঁচে আছেন মানুষের অন্তরে। কীভাবে ? সংস্কৃতি অনুরাগী মহিলা ও পুরুষরা তাঁকে বাঁচিয়ে রেখেছেন। কোনো প্রাতিষ্ঠানিক উদ্যোগ ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া কেবল হৃদয়াগত অন্তহীন আবেগের কারণেই তিনি অন্তর্ধানের ১১১ বছর পরও বাংলা সংস্কৃতির অন্যতম প্রধান প্রাণপুরুষ। দুর্ভর্াগ্যের বিষয় আমরা আমাদের গর্বের জায়গাগুলোকে অনাদর—অবহেলা করে নিজেদের দীনতার প্রকাশ ঘটাই। তাঁর জন্মস্থান জগন্নাথপুর উপজেলার কেশবপুর গ্রাম। সেখানে তাঁর পৈত্রিক ভিটায় রয়েছে ছোট্ট একটি সমাধিসৌধ। আহামরি কোনো নান্দনিক নির্মাণ কৌশলের পরিচয় বহন করে না এই সমাধি। তাঁর পৈত্রিক ভিটায় এই সমাধি ছাড়া আর কোনো নিদর্শন নেই। বরং এই পৈত্রিক ভিটা—মাটি জবরদখলের সক্রিয়তা দীর্ঘদিনের। রাধারমণ স্মৃতি সংসদ নামক স্থানীয় একটি প্রতিষ্ঠান ৩০ বছর ধরে কেশবপুরে কবির প্রয়াণ দিবসে অনুষ্ঠান করে আসছিলেন। গত তিন বছর ধরে তা বন্ধ। এবার এই আয়োজনটি পুনরায় শুরু করেছিলো সংগঠনটি। কিন্তু স্থানীয় কিছু ব্যক্তির অনভিপ্রেত বাধার কারণে অনুষ্ঠানটি শেষ পর্যন্ত হচ্ছে না বলেই গতকাল দৈনিক সুনামগঞ্জের খবরে প্রকাশিত একটি সংবাদ থেকে জানা যায়। উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের উদ্যোগে জগন্নাথপুর উপজেলা সদরে অনুষ্ঠিত হচ্ছে রাধারমণ স্মরণ অনুষ্ঠান। জেলা শিল্পকলা একাডেমিও তাঁর স্মরণে অনুষ্ঠানের আয়োজন করবে। আরও নানাভাবে হয়তো তাঁকে স্মরণ করা হবে। কিন্তু দুঃখের বিষয় হলো, জন্মভিটাতে তাঁকে স্মরণ করা যাবে না। যে—সব বাধার কারণে কেশবপুরে অনুষ্ঠান আয়োজন করা যায়নি, তা দূর করার দায়িত্ব ছিলো স্থানীয় প্রশাসনের। কিন্তু তাঁরা সেদিকে অগ্রসর হননি বলেই মনে হচ্ছে। এই যে দ্বিধাগ্রস্ততা এবং ধরি মাছ না ছঁুই পানি অবস্থা তা আমাদের জাতীয় সংস্কৃতির বিকাশের অন্তরায়স্বরূপ।
দৈনিক সুনামগঞ্জের খবরের সংবাদ থেকে জানা যায়, রাধারমণের জন্মগ্রামে রাধারমণ কমপ্লেক্স নির্মাণের ঘোষণা দেয়া হয়েছিলো ২০১৫ সনে, কবির প্রয়াণের শতবর্ষের আয়োজনে। এরপর সংস্কৃতিমন্ত্রী কমপ্লেক্স নির্মাণের জাযগাও পরিদর্শন করেছেন। কিন্তু এরপর কাজ আর অগ্রসর হয়নি। এখন সেই প্রতিশ্রম্নতি সম্ভবত সচিবালয়ের স্তূপিকৃত নথির ভিড়ে একেবারেই হারিয়ে গেছে। প্রশাসনিক প্রক্রিয়া থেকে প্রতিশ্রম্নতির ঠিকুজি হারিয়ে গেলেও তা ভুলতে পারেননি শিল্প—সাহিত্য অনুরাগীরা। প্রতি বছরই সরকারকে এই প্রতিশ্রম্নতির কথা মনে করিয়ে দেয়া হয়। কেশবপুরে রাধারমণ দত্তের উত্তরাধিকারের প্রচুর জায়গা—জমি আছে। কমপ্লেক্স নির্মাণে অন্যের জায়গার দরকার পড়ে না। বর্তমান সরকার দেশীয় সংস্কৃতির বিকাশ, লালন ও প্রচারের জন্য অঙ্গীকারাবদ্ধ। সরকারের সংস্কৃতিবান্ধব নানা আয়োজন এর প্রমাণ। সরকারিভাবে বাংলা সাহিত্যের প্রধান ব্যক্তিত্বগণের স্মরণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরই অংশ হিসেবে ২০২৬ সনকে সরকার নজরুলবর্ষ ঘোষণা করেছেন। সরকারের এই সংস্কৃতিপ্রীতি সকলকে মুগ্ধ করেছে। এই প্রীতির কারণেই রাধারমণ স্মৃতি কমপ্লেক্স নির্মাণসহ কবির জন্মভিটায় তাঁর স্মরণ অনুষ্ঠান আয়োজনের ফিকে স্বপ্ন আবারও জাগতে শুরু করেছে।
রাধারমণ দত্তসহ আমাদের সংস্কৃতির মহাজনদের নেয়ার কিছু নেই। তাঁরা আমাদের পরিচয়গর্বকে সমুজ্জ্বল করতে রেখে গেছেন মূল্যবান সম্পদের ভাণ্ডার। যাঁদের কারণে আমাদের জাতিগত পরিচয়প্রভা উজ্জ্বল হযেছে তাঁদের প্রতি দায় শোধের জায়গা থেকেই আমাদের কাজ করতে হবে। নতুবা সংস্কৃতি নিজের ঐতিহ্যের পথ হারাবে, আমাদের সমৃদ্ধ অহঙ্কার ভুলুণ্ঠিত হবে। সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতি আমাদের অনুরোধ, কেশবপুর গ্রামে কবির জন্মভিটায় রাধারমণ কমপ্লেক্স নির্মাণের পুরনো প্রতিশ্রম্নতি পূরণে এগিয়ে আসুন। তাঁর জন্মগ্রামে অনুষ্ঠান আয়োজনের সকল বাধা দূর করুন।
সম্পাদকীয় থেকে আরো পড়ুন