প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ১১:১১
রনজিতের ভিডিও বক্তব্য ইস্যু
সংগৃহীত ছবি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তাহিরপুর উপজেলার সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। মঙ্গলবার সকাল ৭ টায় সুনামগঞ্জ সদর থানা পুলিশ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বলে জানান সদর থানার ওসি রতন সেখ।
রতন সেখ জানান, সাবেক এমপি রনজিত সরকারের ভাইরাল হওয়া ভিডিওতে তারা মিয়ার উপস্থিতি দেখা গেছে। তারা মিয়াকে মোবাইল ট্যাকিং করে মঙ্গলবার সকালে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট থেকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়। এই বিষয়ে তারা মিয়া যাতে সঠিক তথ্য দেন এজন্য জিজ্ঞাসাবাদ করছেন উর্ধ্বতন কর্মকর্তারা বলে জানান ওসি রতন সেখ ।
প্রসঙ্গত. তারা মিয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি রনজিত সরকারের ঘনিষ্ট হিসেবে পরিচিত। গেল সরকারের সময়কালে রনজিত এমপি হবার পর এলাকায় তারা মিয়ার বিতর্কিত ভুমিকা ছিল। সোমবার বিকেলে ভাইরাল হওয়া রনজিতের ভিডিও বক্তব্যে তারা মিয়ার উপস্থিতি দেখা গেছে।
সোমবার বিকেলে নিজের ফেসবুক আইডি থেকে একটি সভার বক্তব্য প্রচার করে রনজিত সরকার। এই বক্তব্যের জেরে সোমবার মধ্যরাতে রনজিতের সিলেট শহরের গোপালটিলার বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা।
উপজেলার খবর থেকে আরো পড়ুন