আওয়ামী লীগের ‘নৈ/রা/জ্যের ষড়/য/ন্ত্র’ প্র/তিহ/তের ঘোষণা মধ্যনগর বিএনপির

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ১৫:২৮

ছবি-সু.খবর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মধ্যনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি। সমাবেশ থেকে যে কোনো ধরনের নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার ঘোষণা দেন দলটির নেতারা।


মঙ্গলবার দুপুরে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি মধ্যনগর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।


উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো.আবুল বাশারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াৎ, আহ্বায়ক কমিটির সদস্য কামাল হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সোহেল ও উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোছাব্বির তালুকদার সাগর।


বক্তারা বলেন, দেশের শান্তি,স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের নেতৃত্বে মধ্যনগর বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। কেউ যেন রাজনৈতিক অস্থিরতা কিংবা নৈরাজ্য সৃষ্টি করে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে, সে জন্য সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার