প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬ ২০:৫৭
শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে ছাতক পৌরসভার পক্ষ থেকে ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা হতে দুপুর ১২টা পর্যন্ত ছাতক সরকারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে ৩য়, ৫ম ও ৮ম শ্রেণির ৪৩৯ জন শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
.jpg)
মেধাবৃত্তি পরীক্ষা তদারকি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মহি উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন ছাতক পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরীক্ষা কমিটির সচিব শরদিন্দু রায়, ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন (পিপিএম), ছাতক উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহজাহান আহমদ, উপজেলা সমাজসেবা অফিসার শাহ মো. শফিউর রহমান, উপজেলা প্রকৌশলী আমির হোসেন, ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তৌফিক শাওন, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম, ছাতক সরকারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম, পৌরসভার কর আদায় কারী জামাল উদ্দিন, কর—নির্ধারক সাইদুল হক মোল্লা, সহকারী কর—আদায়কারী রতন দে, শিক্ষক অজয় পাল, দুলন তরফদার, বঙ্কিম চন্দ্র আচার্য্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
উপজেলার খবর থেকে আরো পড়ুন