ছাতকে গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা জহিরুল ইসলাম

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬ ২১:০০

ছাতকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছাতক বাজার বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ। 

 


গ্রেপ্তারকৃত জহিরুল ইসলাম সিংচাপইড় ইউনিয়নের আইনাকান্দি গ্রামের মৃত মোনফর আলীর ছেলে। তিনি বাংলাদেশ রিকশা সমিতির কেন্দ্রীয় সহ—সভাপতি ও আওয়ামী লীগের পদধারী নেতা বলে পুলিশ জানিয়েছে।

 


ছাতক থানা পুলিশ জানায়, ছাতক থানার মামলা নং—১৬, তারিখ ৯ আগস্ট ২০২৬—এর তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে জহিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটিতে দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭ ধারাসহ আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২—এর ৪ ও ৫ ধারায় অভিযোগ রয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন পিপিএম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার