এমপির কাছে ভিক্ষুকের অভিযোগ ঘিরে বিতর্ক

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬ ২১:০৮

ধর্মপাশা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদের বিরুদ্ধে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচীর ৩৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করে গণমাধ্যম ও ফেসবুকে বিতর্ক সৃষ্টি করেছেন বাবু নামে এক উপকারভোগী। ভিক্ষুক বাবু উপজেলার সেলবরষ ইউনিয়নের গাবি গ্রামের সুরুজ আলী ভূঁইয়ার ছেলে। গত শুক্রবার বাবু তাহিরপুরে গিয়ে স্থানীয় এমপি কামরুজ্জামান কামরুলের কাছে মৌখিকভাবে তৌফিকের বিরুদ্ধে ৬৫ হাজার টাকার মধ্যে ৩৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন। এমপি কামরুল সাথে সাথে ধর্মপাশার ইউএনওকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এদিকে বাবু এবং এমপি কামরুলের এমন কথোপকথনের ভিডিও ওইদিন সন্ধ্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং চরম সমালোচনা শুরু হয়। অপরদিকে ঘন্টা দুয়েকের মধ্যেই তৌফিক আহমেদ ফেসবুকে তার ব্যক্তিগত একাউন্ট থেকে বাবুর নামে সংশ্লিষ্ট কর্মসূচি থেকে মাত্র ৩০ হাজার টাকা বরাদ্দের নথিপত্রসহ টাকা উত্তোলনের ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করেন। এর পরই শুরু হয় বিতর্ক।

 


গত ২ সেপ্টেম্বর প্রস্তুত করা ওইসব নথিতে দেখা যায়, গত ১৮ আগস্ট উপজেলা ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত সভায় ভিক্ষুক বাবুর সাক্ষাৎকার গ্রহণ করা হয় এবং বাবুকে চায়ের দোকান দিয়ে দেওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। ওই সভার কার্যবিবরণীতে উল্লেখ করা হয় ধর্মপাশায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির তহবিলের হিসাব নম্বরে ২ লাখ ৫৮ হাজার টাকা স্থিতি রয়েছে। যা থেকে বাবুর জন্য দোকানঘর ও মালামাল কিনে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সভার সিদ্ধান্ত অনুযায়ী বাবুর নামে ৩৫ হাজার টাকা বরাদ্দের অনুমোদন দেওয়া হয়। যার চেক সংশ্লিষ্ট ইউনিয়ন সমাজকমীর্ আজাহার আলীর নামে ওইদিনই ইস্যু করা হয়েছিল। পরে গত ১০ সেপ্টেম্বর আজাহার আলী ৩৫ হাজার টাকা উত্তোলন করে দোকানঘর নির্মাণ ও মালামালের বিল পরিশোধ করেন। গত বৃহস্পতিবার সংগৃহিত ওই তহবিলের ব্যাংক স্টেটমেন্টে দেখা যায় বর্তমানে ওই তহবিলে ২ লাখ ২৩ হাজার টাকা অবশিষ্ট আছে।

 


তবে বাবু কেন অভিযোগ করেছেন তা নিশ্চিত হওয়ার জন্য বাবুর সাথে কথা বলতে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তার স্ত্রী সুমা আক্তার ফোন রিসিভ করে জানান, বাবু বতর্মানে সুনামগঞ্জে আছেন। কয়েকদিন পরে ফিরবেন। বাবুকে ১৫ হাজার টাকা দিয়ে দোকানঘর নির্মাণ ও বাকি ১৫ হাজার টাকা দিয়ে মালামাল কিনে দেওয়া হয়েছিল। কত টাকার চেক ছিল তিনি তা জানেন না। 

 


উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ বলেন, একজন ভিক্ষুককে পুনর্বাসনের ক্ষেত্রে কখনোই নগদ অর্থ দেওয়া হয় না। এমনকি চেকও ইস্যু করা হয় না। সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজন অনুযায়ী একজন ভিক্ষুককে একটি বিকল্প কর্মসংস্থান তৈরি করে দেওয়া হয়। সরকারের একজন ক্ষুদ্র কর্মচারী হিসেবে মান—সম্মান নিয়ে বেঁচে থাকতে পারাটা চ্যালেঞ্জের। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন সংবাদ বা তথ্য প্রকাশ করার আগে অবশ্যই সংশ্লিষ্ট কার্যালয় বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যাচাই করা উচিত। কিন্তু এ ক্ষেত্রে এমনটি করা হয়নি। যা দুঃখজনক।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার