প্রেসিডেন্ট পদে লড়তে চাও? মিলারের উদ্দেশে ট্রাম্প

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬ ১৩:১৮

সংগৃহীত

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের শোচনীয় পরাজয়ে পাল্টে গেছে অনেক হিসাব নিকাশ। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কে রিপাবলিকানদের হয়ে লড়বেন, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।

 

কেউই এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেননি; তবে ২০২৮ সালের প্রেসিডেন্ট পদে প্রার্থিতার দৌড়ে এগিয়ে আছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।


এশিয়া সফর থেকে ফিরে শুক্রবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে অংশ নেন ট্রাম্প। ৯০ মিনিটের সংবাদ সম্মেলনে নানা বিষয় নিয়ে কথা বলেন তিনি। তবে সংবাদ সম্মেলনকে তিনি এক পর্যায়ে প্রেসিডেন্ট নির্বাচনের অডিশন রাউন্ড বানিয়ে ফেলেন।


সংবাদ সম্মেলনে ট্রাম্পের ডান কাঁধের পেছনে দাড়ানো ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বাঁ পাশে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

 
এই ছবিটি আগামী কয়েক মাস প্রেসিডেন্ট পদে প্রার্থিতার ‘ছায়া প্রাইমারি’ হয়ে থাকবে। সংবাদ সম্মেলনে ভ্যান্স ও রুবিও দুজনকেই কথা বলার আমন্ত্রণ জানান ট্রাম্প। তবে ট্রাম্পের স্বভাবসুলভ টুইস্ট তখনো বাকি ছিল।


 
ট্রাম্পের চোখে সেদিনের আসল তারকা ভ্যান্স বা রুবিও কেউই ছিলেন না। তিনি ছিলেন তার নতুন চিফ অফ স্টাফ স্টিফেন মিলার। সংবাদ সম্মেলন ট্রাম্প বলেন, ‘এই মুহূর্তে এই কক্ষের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হলেন স্টিফেন মিলার।’ ভ্যান্স নাকি রুবিও—কে বেশি ভালো প্রেসিডেন্ট হবেন, এমন প্রশ্ন হেসে উড়িয়ে দিয়ে ট্রাম্প বলেন, ‘আমার কাছে ব্রেকিং নিউজ আছে। সে (মিলার) এই দুজনের চেয়েও ভালো করেছে।


’ 
এরপর মিলারের দিকে তাকিয়ে নাকটীয় ভঙ্গিতে ট্রাম্প জানতে, ‘তুমি কি প্রেসিডেন্ট পদে লড়তে চাও?’ তবে মিলার কখনোই প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে আগ্রহ দেখাননি। আদর্শিক বিবেচনায় মিলার ট্রাম্পের সবচেয়ে বেশি কাছের এবং অনুগত। গত দুই বছরে ট্রাম্পের কঠোর সব সিদ্ধান্তের মূল রূপকার এই মিলার।  

 

৮০ বছর বয়সী ট্রাম্প তার দীর্ঘদিনের অনুগত এবং প্রশাসনের কঠোর অভিবাসী বিতাড়ন অভিযানের মূল পরিকল্পনাকারী মিলারকে ’বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি’ হিসেবেও প্রশংসা করেন। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পর প্রথম বড় ধরনের রদবদলে, গত ৬ নভেম্বর সুসি ওয়াইলসের স্থলাভিষিক্ত করে মিলারকে চিফ অফ স্টাফ হিসেবে নিয়োগ দেন ট্রাম্প। এর মাধ্যমে ট্রাম্প মেয়াদের বাকি দুই বছর লড়াই করে কাটানোর স্পষ্ট বার্তা দিয়েছেন।

 

শুক্রবার সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় কট্টরপন্থি স্টিফেন মিলার তার বসের প্রশংসা করে বলেন, ‘গত দুই বছরে প্রেসিডেন্ট ট্রাম্প যা অর্জন করেছেন, তা আমেরিকার ইতিহাসে অন্য যেকোনো প্রেসিডেন্টের অর্জনের চেয়ে অনেক বেশি।’


সূত্র:কালের কন্ঠ.কম

আন্তর্জাতিক থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার