প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬ ১৩:৩৫
সংগৃহীত ছবি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় ও শিলিগুড়িতে ‘ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেড’-এর পরিচালিত বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র আগামী ৩০ নভেম্বর থেকে বন্ধ থাকবে।
সম্প্রতি কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ-দূতাবাস এক বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ সরকারের সাথে ‘ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেড’-এর ভিসা আউটসোর্সিং সংক্রান্ত চুক্তির মেয়াদ আগামী ৩০ নভেম্বর শেষ হবে। বাংলাদেশ সরকার প্রতিষ্ঠানটির সাথে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ডিইউ ডিজিটাল পরিচালিত কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশী ভিসা আবেদন কেন্দ্র ৩০ নভেম্বরের পর থেকে বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে ভিসার জন্য আবেদন করতে ইচ্ছুক ব্যক্তিদের ৩০ নভেম্বরের পর থেকে ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেড পরিচালিত কেন্দ্রগুলোতে কোনো ধরনের ভিসা আবেদন জমা না দেয়ার অনুরোধ করা হয়েছে।
উপ-দূতাবাস জানিয়েছে, নতুন আবেদন কেন্দ্রের নাম ও ঠিকানা দ্রুত সময়ের মধ্যে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
সূত্র: নয়া দিগন্ত .কম
এমডি
আন্তর্জাতিক থেকে আরো পড়ুন