প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬ ২১:০৫
জামালগঞ্জে মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ চায়না রিং জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
.jpg)
রবিবার মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক জানান, মৎস্য সম্পদ রক্ষা এবং দেশীয় মাছের প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে নিষিদ্ধ জালের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন