ওসি রতন সেখ কে ঢাকা রেঞ্জে বদলি

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬ ২০:২৭

ওসি রতন সেখ -সংগৃহীত ছবি

সুনামগঞ্জের আলোচিত পুলিশ কর্মকর্তা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রতন সেখ কে ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে। থানার গতানুগতিক কার্যক্রমের বাইরে গিয়ে সামাজিক, মানবিক কাজ করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন ওসি রতন সেখ।  রবিবার (২২ নভেম্বর) অতিরিক্ত আইজি একেএম আওলাদ হোসেন স্বাক্ষরিত আদেশে তাকে বদলি করা হয়। তার সাথে সারা দেশের আরও ১০ জন পরিদর্শককে ঢাকা রেঞ্জে বদলী করা হয়েছে।  

 


রবিবার বদলীর আদেশের পর সোমবার রাতে তিনি সুনামগঞ্জ ত্যাগ করেন। চৌকস এই কর্মকর্তার বিদায়ে ব্যথিত হয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিব্যাক্তি প্রকাশ করছেন।
রতন সেখ ২০২৫ সালের ৮ ডিসেম্বর সুনামগঞ্জ সদর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হয়ে যোগ দেন। এরপর থেকেই বিভিন্ন অপরাধ উদঘাটন ও মানবিক কাজে সবার মন জয় করেন। দায়িত্ব পালনকালে একাধিকবার জেলা ও রেঞ্জের শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। 

 


বিদায় বেলা ওসি রতন সেখ বলেন, সুনামগঞ্জের অনেক স্মৃতি নিয়ে যাচ্ছি। বিশেষ করে অসহায় গরিব মানুষ যারা থানায় আসতেন ছোট ছোট বিষয় নিয়ে— তাৎক্ষণিক তাদের অভিযোগ সমাধান করার পর যে আনন্দ দেখতাম তাদের মুখে এটা ভুলবো না। ধোপাজান বালুমহাল লুটপাট করার সময় আমার এই থানায় আবির্ভাব হয়েছিল। প্রায় এক বছর আমি ধোপাজানের লুটপাট বন্ধ রাখতে পেরেছি এটা ভালো লাগা। আমি যেভাবে থানা পরিচালনা করেছি আমার পরবর্তী ওসি এর চেয়ে ভালো পরিচালনা করবে এই আশা রাখি।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার