প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬ ২০:৪৯
সুনামগঞ্জের সীমান্ত এলাকা থেকে মাদকসহ ৫ লাখ ১৯ হাজার ৭৬০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। শুক্রবার ভোররাতে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে এসব অবৈধ মালামাল জব্দ করা হয়।
(1).jpg)
এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্ণেল এ কে এম জাকারিয়া কাদির জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং মাদক ও অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। তিনি আরও জানান, আটককৃত বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামালগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার প্রক্রিয়া চলছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন