সুরমার পেটে যাচ্ছে সড়ক

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬ ২১:০৩

সুরমা নদীর ভয়াল ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে দোয়ারাবাজার—ছাতক সড়ক। ছাতক উপজেলার বেতুরা গ্রামে নদীভাঙনের তীব্রতায় গুরুত্বপূর্ণ এই সড়ক এখন অস্তিত্ব সংকটে। নদীর অব্যাহত ভাঙনে সড়কের পাশের মাটি ধসে পড়ছে। যে কোনো মুহূর্তে সড়কের বড় একটি অংশ নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।


প্রতিদিন কয়েক লক্ষ মানুষের চলাচলের এই সড়কটি দুই উপজেলার যোগাযোগ, ব্যবসা—বাণিজ্য ও জনজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। অথচ সুরমার ভাঙন দিন দিন ভয়াবহ রূপ নিলেও সড়কটি রক্ষায় কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।

 


জেলা শহর সুনামগঞ্জে যাতায়াতের একমাত্র সড়ক এটি এমন করে নদীভাঙন অব্যাহত থাকলে শুধু একটি সড়কই হারিয়ে যাবে না, বিপর্যয়ের মুখে পড়বে ছাতক ও দোয়ারাবাজারের মানুষের যোগাযোগ ব্যবস্থা। সড়কটি ক্ষতিগ্রস্ত হলে শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হবে। ব্যাহত হবে পণ্য পরিবহনসহ স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড।

 


স্থানীয়দের অভিযোগ গুরুত্বপূর্ণ এই সড়কটি নদীগর্ভে বিলীন হওয়ার পরই কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়বে। বড় ধরনের ক্ষয়ক্ষতি কিংবা যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার অপেক্ষায় কেন থাকবে সংশ্লিষ্ট দপ্তর। লোকদেখানো কিংবা সাময়িক সংস্কার নয়, অবিলম্বে বেতুরা এলাকায় নদীভাঙন রোধে টেকসই ও কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় সুরমার ভাঙনে মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে ছাতক—দোয়ারাবাজারের গুরুত্বপূর্ণ এই যোগাযোগপথ।

 


বেতুরা গ্রামের সিএনজি চালক সুহেল মিয়া জানান, এই সড়ক দিয়ে ছাতক—দোয়ারাবাজার হয়ে জেলা শহর সুনামগঞ্জে গাড়ি নিয়ে যাতায়াত করি। দীর্ঘদিন থেকে সুরমার ভাঙনে সড়কটি বিলীন হয়ে যাচ্ছে, কিন্তু কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছেন না। কিছুদিনের  ভিতরে সড়কটি বিলীন হয়ে যাবে তখন দুই উপজেলার মানুষ পড়বে বিপাকে। 
দোয়ারাবাজারের মামুন মিয়া জানান, বিভাগীয় শহর সিলেটে যাতায়াতের একমাত্র সড়ক এটি, কিন্তু সুরমা নদীর ভাঙনে সড়কটি নদীগর্ভে চলে যাচ্ছে উপজেলা প্রশাসন বা সংশ্লিষ্ট দপ্তরের কার্যকর কোনো ব্যবস্থা দেখা যাচ্ছে না। এই ভাঙন অব্যাহত থাকলে অচল হয়ে যাবে যোগাযোগ ব্যবস্থা। 

 


ছাতক উপজেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা সায়েদুজ্জামান নাহিদ জানিয়েছেন, এই কাজ পানি উন্নয়ন বোর্ডের নয়। এদিকে একাধিকবার চেষ্টা করেও ছাতক উপজেলার সড়ক ও জনপথের কর্মকর্তার বক্তব্য পাওয়া যায় নি।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার