ছাতক সিমেন্ট কারখানার নতুন প্রকল্প পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান ও শিল্প সচিব

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬ ২১:০৭

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অধীনস্থ ছাতক সিমেন্ট কারখানার নতুন প্রকল্প পরিদর্শন করেছেন বিসিআইসি চেয়ারম্যান (সচিব) মোহাম্মদ বাবুল মিঞা এবং শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান। পরিদর্শনকালে তাঁরা কারখানাটি দ্রুত চালুর বিষয়ে বোর্ড সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান।


শুক্রবার সকাল ১০টায় তাঁরা কারখানায় পৌঁছালে কর্তৃপক্ষের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে তাঁদের শুভেচ্ছা জানানো হয়। পরে শীর্ষ কর্মকর্তারা কারখানার নতুন প্রকল্পের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং কারখানাটি দ্রুত উৎপাদনে ফিরিয়ে আনতে করণীয় বিষয়ে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

 


পরিদর্শনকালে বিসিআইসি চেয়ারম্যান ও শিল্প সচিবের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বিসিআইসির পরিচালক (বাণিজ্যিক) ও যুগ্ম সচিব মনিরুজ্জামান, পরিচালক (অর্থ) ও যুগ্ম সচিব কামরুজ্জামান, পরিচালক (পরিকল্পনা ও বাস্তবায়ন) ও যুগ্ম সচিব খায়রুজ্জামান এবং মহাব্যবস্থাপক (প্রশাসন) গাজী শাহিনুল ইসলাম।

 


এ সময় স্থানীয় কর্মকর্তা ও নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মহিউদ্দিন, ছাতক সিমেন্ট কারখানার ব্যবস্থাপনা পরিচালক ও প্রকল্প পরিচালক (পিডি) আবদুর রহমান, কারখানা হাসপাতালের প্রধান চিকিৎসক ডা. ওয়াহিদুর রহমান, বিভাগীয় প্রধান (বাণিজ্যিক) দীপা চক্রবর্তী, বিভাগীয় প্রধান (উৎপাদন) পঙ্কজ কান্তি দত্ত, উপ—ব্যবস্থাপক (বাণিজ্যিক) আল মামুন, উপ—ব্যবস্থাপক (প্রশাসন) রাজীব কুমার পাল, কারখানার সিবিএ (বি—৮০) সভাপতি জাবেদ কাওছার, সাধারণ সম্পাদক মো. শফি উদ্দিন এবং সিসিএফ ইনস্টিটিউটের সাবেক সভাপতি রেজাউল করিম জনি প্রমুখ।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার