প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬ ২১:১০
বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশে নৈতিকতাসম্পন্ন ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মো. আবুল কালাম আজাদ।
শুক্রবার বিকাল ৩ টায় সুনামগঞ্জের স্থানীয় ইসলামিক সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত সুনামগঞ্জ পৌর জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সংগঠনের কার্যক্রম সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে জামায়াতের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশপ্রেম, নৈতিকতা ও আদর্শিক মূল্যবোধসম্পন্ন নাগরিক গড়ে তোলার কাজে সবাইকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মো. মামুনের সভাপতিত্বে এবং পৌর সেক্রেটারি মাওলানা মো. মিজানুর রহমানের পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে পৌর জামায়াতের আমীর বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলদের নাম ঘোষণা করেন।
ঘোষিত দায়িত্বশীলরা হলেন— ১ নম্বর ওয়ার্ডের আমীর মাওলানা জুবাইর আহমদ ও সেক্রেটারি মামুনুর রশীদ পীর, ২ নম্বর ওয়ার্ডের সভাপতি হাফেজ লোকমান আহমদ ও সেক্রেটারি তোফাজ্জল হোসেন, ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মছব্বির ও সেক্রেটারি শাহ আলম, ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি বদরুজ্জামান ও সেক্রেটারি সৈয়দ আজওয়াদ হোসাইন, ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুল হান্নান ও সেক্রেটারি জুবায়ের আহমদ শিহাব।
এছাড়া ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি জিল্লুর রহমান বাচ্চু ও সেক্রেটারি হাফিজুর রহমান, ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি জাহানুল হক ও সেক্রেটারি মোসাদ্দেক হোসেন, ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি নূর হোসেন ও সেক্রেটারি মাওলানা নূরুল আনোয়ার এবং ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি আবু জাবির ও সহসভাপতি মো. আফতারুল ইসলামের নাম ঘোষণা করা হয়।
সমাবেশে যুব বিভাগের সভাপতি হিসেবে মাহবুবে এলাহী তৌফিক, সেক্রেটারি হিসেবে তোফায়েল আহমদ এবং আইবিডাব্লিউএফের সভাপতি হিসেবে আব্দুল কাদির সেলিম ও সেক্রেটারি হিসেবে মো. কামাল উদ্দিনের নাম ঘোষণা করা হয়।
এ সময় পৌর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুল হক মাসুক, বায়তুলমাল সেক্রেটারি মাওলানা মো. লুৎফুর রহমানসহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন