ষোলঘর স্টেডিয়াম হবে আন্তর্জাতিক মানের

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬ ২১:০৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনামগঞ্জ আগমন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মিনহাজুর রহমানের সভাপতিত্বে  সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব (ভারপ্রাপ্ত) মো. মাহফুজুল আলম খান । উপস্থিত ছিলেন সুনামগঞ্জের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহা. লিয়াকত আলী, বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ)  কর্নেল মো. গোলাম মাবুদ হাসান। 

 


সভায় বিভিন্ন বক্তব্য ও প্রস্তাবের প্রেক্ষিতে সচিব মাহফুজুল আলম বলেন, প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে একটি স্থানীয় খেলা দেখে আমাদের বলেন আমরা কেন আমাদের দেশীয় খেলার আয়োজন করি না। যে খেলা গুলো আমাদের ইতিহাস ঐতিহ্যের সাথে আছে কিন্তু বর্তমানে নিয়ে গিয়েছে। নতুন প্রজন্ম এই খেলা সম্পর্কে পরিচিতই না। তাই নিজ নিজ এলাকার কৃষ্টি ও কালচার তুলে ধরতে এই কান্ট্রি গেমসের আয়োজন। যেটি উদ্বোধন হবে সুনামগঞ্জ থেকে ছড়িয়ে যাবে সারা দেশে। 
সচিব বলেন, বর্তমান সরকার খেলাধুলা কে খুব গুরুত্ব দিচ্ছে। একটি সরকার খেলাধুলাকে এত গুরুত্ব দিতে আমার চাকরি জীবনে দেখিনি। তার উদাহরণ হচ্ছে বর্তমানে দেশের ৩৭২ জন খেলোয়ার কে সরকার প্রতিমাসে এক লক্ষ টাকা করে বেতন দিচ্ছে। খেলাধুলাকে গুরুত্ব দেয়ার কারণ হচ্ছে দুটি। একটি বাচ্চাদের ডিজিটাল আসক্তি থেকে দূর করে খেলার মাঠে ফিরিয়ে নিয়ে আসা। অন্যটি মাদকের বিস্তার কমিয়ে আনা। এর ফলাফলও আমরা পাচ্ছি। সুনামগঞ্জে নতুন কুঁড়ি প্রথম সিজনে ১ থেকে ২০০০ খেলোয়ার রেজিস্ট্রেশন করেছে। কিন্তু এবার দ্বিতীয় সিজনে প্রায় ১৮০০০ খেলোয়াড় রেজিস্ট্রেশন করেছে। এক বছরে খেলোয়াররা মাঠমুখী হচ্ছে। 

 


আমি আজকে এসে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থল সুনামগঞ্জ জেলা স্টেডিয়াম পরিদর্শন করেছি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হিসেবে স্টেডিয়াম দেখে আমার খুব মন খারাপ হয়েছে এই ভেবে যে আমরা কি করি একটা স্টেডিয়ামের এত খারাপ অবস্থা। এটা আমাদের মন্ত্রণালয়ের ব্যর্থতা। সরকার অন্ধ ও বধির। সরকারকে জোরে জোরে চিৎকার করে আপনাদের কথা শোনাতে হবে। আমরা যখন এসে গেছি এখানে তখন এই প্রোগ্রাম উপলক্ষে হয়তো সাময়িক সংস্কার হবে। প্রোগ্রামের পর সারাদেশে বায়ান্নটি স্টেডিয়ামের দীর্ঘমেয়াদী কাজ হবে। তার মধ্যে সুনামগঞ্জের স্টেডিয়াম আছে। 

 


ষোলঘর ক্রিকেট স্টেডিয়াম নিয়ে তিনি বলেন, এত সুন্দর একটি জায়গা রয়েছে। এটি এখনো কেন আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হলো না আমি জানিনা। আমি ইতিমধ্যে কথা বলেছি এই স্টেডিয়াম কে আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে রূপান্তর  করার জন্য যা করার আমরা করবো। 
সচিবা আরও জানান, প্রধানমন্ত্রী হয়ে সুনামগঞ্জে প্রথমবারের মতো তারেক রহমান আসছেন। এটি অত্যন্ত আনন্দর বিষয় সুনামগঞ্জবাসীর জন্য। সুনামগঞ্জের সবাই মিলে একটি সফল অনুষ্ঠান করতে হবে। ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ের সচিব হিসেবে আমি জানাতে এসেছি যে আমি আপনাদের পাশে আছি। তিনি আরো যুক্ত করেন,  সম্ভবত প্রধানমন্ত্রীর প্রোগ্রামটা ১২ তারিখ (ডিসেম্বর) হবে না, প্রোগ্রাম আগে পিছে হতে পারে। 

 


এছাড়াও সভায় সিভিল সার্জন, ইভেন্ট  ম্যানেজমেন্ট, সিকিউরিটি, বিদ্যুৎ, জনস্বাস্থ্য সহ অনুষ্ঠান সংশ্লিষ্ট  বিভিন্ন  বিষয় নিয়ে কথা বলেন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দরা।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার