ভালো থেকো তুমি

প্রকাশিত: ০১ জুন, ২০২৫ ২১:৩৮

কবি মুতাসিম আলীর কবিতা বলে উঠে
‘অইদিকে প্রতিদিন বাংলাদেশে একজন সূর্য উঠেন’
সাত রঙে রাঙা তার স্বদেশে তখন বেনিয়ারা
ক্রোনি ক্রোনি চক্রাবক্রা বাজার বসায়
মির্জাফর দালালেরা দখলের মচ্ছবে মত্ত ভীষণ
এখন এই বেশেবা সময়ে দখলযজ্ঞে নিমজ্জিত দেশে 
কী করেন কেমন আছেন তিনি কালিদহ চরের চারণ


জানি না কীছুই জানি শুধু মানবিক তার মুখ
ঢাকা পড়ে গেছে ঘনঘোর অনৈতিকতার তিমির চাদরে
কারও কারও জন্যে পুর দেওয়া পুলিপিঠার মতো সুস্বাদু
এইসব ষড়যন্ত্র পুরা রাজনীতির খবর সুহৃদ চারণ কি জানেন


কামনা কেবল ভালো থেকো কবি সূর্যোদয়ের প্রেমিক

মাতৃভূমির রগ কেটে মানবিক সুবর্ণ সরণি হবে
অবশেষে আঠারো কোটি মানুষ এই পথ ধরে
নিঃস্বার্থ যুদ্ধের ময়দানে যাবে
রক্তের বন্যায় লাল হবে দেশের সবুজ
এই ক্রান্তিকালে সফাত শাহের লাঠি হাতে নিয়ে
নিরুদ্দেশ জলরোদ জোছনার মরমিয়া কবি
কে জানে কোথায়
তোমার স্বদেশ জুড়ে কবি আদিগন্ত দশ দিকে
ভীষণ বিভীষণেরা চক্র হাতে ঘুরে চক্রাকারে

মনের কামনা কেবল
ভালো থেকো তুমি জলরোদ জ্যোৎস্নার কবি


জল স্থল ব্যোমের বিস্তৃত মহালের উরে কিংবা দূরে
অন্দর বন্দরে
মাঠেময়দানে
শাসনে শোষণে
পাথর—বালুর জলের মহালে সব খানে
যাকে বলে রাজা রাম লঙ্কা করেছে দখল
দাসত্বকে পণ্য করে বেঁচে থাকে
বুদ্ধিমন্তএই দানবেরা সব বিভীষণ

কবি কুমার সৌরভ এসো একবার কাছাকাছি বসি
সবেমিলে এক জোট হই
ঘোর বৈষম্যের পার ঘাটাতে বৈতরণীর খোঁজে
বিতণ্ডার কথা কলিচার পাশ মুখরিত করে
সময়ের শোভফুলে সুশোভিত হোক

দিগম্বর দশদিকে অশুভের ছায়া
আমি ভালো নেই ভালো থেকোতুমি

সম্পাদকীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার