রান্নার কাজে পশ্চাৎযাত্রাই কি ভবিতব্য ?

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬ ২১:১১

রান্নার কাজে জ¦ালানি ব্যবহারে এখন অধিকাংশ মানুষ এলপিজি গ্যাস নির্ভর। দেশে এক কোটি পরিবার এই গ্যাসেই রান্নার কাজ সারেন। তাই বছরে ১৮ লাখ টন এলপিজি গ্যাসের চাহিদা। এই চাহিদা ক্রমবর্ধমান। কিন্তু বিপত্তি বাড়িয়েছে গ্যাসের ক্রমাগত মূল্য বৃদ্ধি। বাজার অর্থনীতিতে চাহিদা মূল্য বাড়ায়। গত ৯ মাসে এই গ্যাসের দাম বেড়েছে শতকরা হিসাবে ৫৩.৬ শতাংশ। এলপিজি আমদানির ৮৬ শতাংশ করে থাকে সাতটি বেসরকারি প্রতিষ্ঠান। জ¦ালানি বিশেষজ্ঞরা মনে করেন, এলপিজি’র দাম বাড়ারে পিছনে বৈশি^ক দায় যতটুকু তার চাইতে বেশি দায় বাজার সিন্ডিকেটের।

 

 

পুঁজির ধর্ম মুনাফা এবং আরও মুনাফা অর্জন। সরকারের দায়িত্ব এই অতিরিক্ত মুনাফাবাজির মুখে বাঁধ দেয়া। এলপিজি যেহেতু প্রায় শত ভাগ আমদানি নির্ভর তাই অপরিহার্য এই নিত্যপণ্যের বাজার ভারসাম্যপূর্ণ রাখতে বেসরকারি খাতকে একচেটিয়া নিয়ন্ত্রণের দায়িত্ব না দিয়ে সরকার নিজের হাতে আমদানির উল্লেখযোগ্য অংশ রাখতে পারতো। কিন্তু সরকার তা করেনি। জানা কথা, বৃহৎ ব্যবসায়ীরা দেশের নীতি—নিয়ন্ত্রণে সক্ষম। সেই সক্ষমতার জোরে তাঁরা এলপিজি’র গোটা নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে রেখেছে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার অজুহাতকে সামনে এনে এই সিন্ডিকেট কিছুদিন পরপরই অযৌক্তিকভাবে গ্যাসের দাম বাড়িয়ে নিচ্ছে। নতুবা  ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা বা নেপালের চাইতে বাংলাদেশে গ্যাসের দাম ৩০ থেকে ৪৫ শতাংশ বেশি হতে পারতো না কিছুতেই। অপরিহার্য নিত্যপণ্যে ভর্তুকি দেয়া বিশ^ব্যাপী অনুসৃত নীতি। আমদানি ব্যয় সর্বনিম্ন পর্যায়ে রাখাও আরেক কৌশল। কিন্তু বাংলাদেশে এলপিজি গ্যাসে কোনো ভর্তুকি দেয়া হয় না। আমদানি ব্যয়ও বেশি। উপরন্তু ব্যবসায়ী সিন্ডিকেটের চাপে সকল পর্যায়ে কমিশন বাড়িয়ে সরকার সর্বশেষ ১২ কেজির সিলিন্ডারের সর্বোচ্চ বিক্রয়মূল্য দুই হাজার ৬০ টাকায় নির্ধারণ করেছে। কিন্তু দেশের কোথাও এই দামে সিলিন্ডার পাওয়া যায় না। দুই হাজার এক শ’ টাকা থেকে দুই হাজার পাঁচ শ’ টাকা পর্যন্ত দাম পরিশোধ করে সিলিন্ডার কিনতে হচ্ছে ভোক্তাদের। তাহলে কমিশন বাড়িয়ে খুচরা মূল্য নির্ধারণের তাৎপর্য কী থাকলো ? সরকার কোনোভাবেই অতিরিক্ত মুনাফাধর্মী বাজারের লাগাম টেনে রাখতে পারছে না। সকল পণ্যের দাম বাড়ার এক অসহনীয় পরিস্থিতির মধ্যে এলপিজি’র এই পাগলা—মূল্য মানুষকে ধীরে ধীরে গড়ে উঠা রান্না—সংস্কৃতির পুরনো অভ্যাসে ফিরিয়ে নিচ্ছে। গতকাল দৈনিক সমকালে প্রকাশিত একটি সংবাদের শিরোনাম ‘এলপিজির দামে সংসারে টান/ফিরছে লাকড়ির চুলা’। উপায়হীন মানুষ এলপিজি গ্যাসের নির্ভেজাল ব্যবহার থেকে এখন লাকড়ির চুলায় ফিরে যাচ্ছেন বাধ্য হয়ে। ফিরে যাওয়ার এই প্রবণতা আরও বাড়বে। বিশেষ করে গ্রামাঞ্চলে এই প্রবণতা উর্দ্ধগামী হবে বলেই আমাদের ধারণা। শহরে লাকড়ি ব্যবহারের সুযোগ কম। শহরে বাড়বে বৈদ্যুতিক চুলা ব্যবহারের অভ্যাস। কিন্তু তারপরও ব্যবসায়ীদের মুনাফার লোভ কমবে না। 

 

 


লাকড়ির চুলায় ফিরে গেলে পরিবেশ বিপন্নের আশঙ্কায় উদ্বিগ্ন পরিবেশবিদরা। বৈশি^ক জলবায়ুর অভিঘাত মোকাবিলায় সবুজায়নের প্রয়োজন যখন সর্বাধিক তখন এলপিজির মূল্য বৃদ্ধি এই সবুজায়ন প্রক্রিয়াকেই উল্টোপথে নিয়ে যেতে রাখবে বড় ভূমিকা। শাঁকের করাতের মতো অবস্থা হয়েছে সাধারণ মানুষের। এদিকে গেলেও কাটে, ওদিকে গেলেও কাটে। এই উভয় সংকট সমাধানে সরকারের ভূমিকা দৃশ্যমান না হওয়ার কারণে সমস্যার তীব্রতা যে বাড়বে তাতে কোনো সন্দেহ নেই। 

 

 


সরকার নির্ধারিত দামের চাইতে কোনো পণ্যের দাম বেশি নেয়া অপরাধ। এই গুরুতর অপরাধটিই ঘটে চলেছে সারা দেশে। প্রতিকারের লক্ষণ নেই। বাজার নিয়ন্ত্রণে সরকারের আছে একাধিক নিয়ন্ত্রক প্রতিষ্ঠান। দেশে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের জন্যও আছে সুনির্দিষ্ট আইন ও বিধি। কিন্তু এই আইন ও নিয়ম অনুসরণে বাধ্য করার দায়িত্ব যাদের উপর ন্যস্ত তাঁরা নিজেদের অক্ষমতার পরিচয় দিয়ে যাচ্ছেন। চিড়েচ্যাপ্টা হয়ে কোনোমতে বেঁচে থাকার নিরন্তর চেষ্টায় নিয়োজিত ক্ষমতাহীন সাধারণ ভোক্তারা। লাভ হচ্ছে ওই ৭ আমদানিকারকের অসাধু বাজার সিন্ডিকেটের এবং তাঁদের অধস্তন সরবরাহ শৃঙ্খলের। সকলেই যার যার লাভ গুণে গুণে পকেটে ঢুকাচ্ছেন। এই অসহনীয় অবস্থার পরিত্রাণ কবে কীভাবে মিলবে কেউ জানে না। ব্যবসায়ীরা যদি সদয় হন, তাঁদের কোমল হৃদয়ে যদি একটুখানি মায়া—মহব্বতের জন্ম হয়; তবেই বুঝি উপযুক্ত দামে পণ্য ক্রয়ের দৃশ্য দেখা দিতে পারে। তবে কখনও এমন হয়েছে ? একবার যারা অন্যায্য মুনাফার স্বাদ পেয়ে যায় তারা কখনও ন্যায্যতার বাস্তবতায় ফিরবে না। এই ন্যায্যতা প্রতিষ্ঠার একমাত্র দায় সরকার ও রাষ্ট্রের। সাধারণ মানুষ অহোরাত্র সরকার ও রাষ্ট্রের দিকে তাকিয়ে থাকে। একটুখানি প্রতিকার পাওয়ার দুর্মর আশায়।

সম্পাদকীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার