লিডিং ইউনিভার্সিটি ট‍্যুরিস্ট ক্লাবের কুইজ  প্রতিযোগিতার পুরস্কার বিতরণী 

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬ ১৯:৫৭

সংগৃহীত ছবি 

লিডিং ইউনিভার্সিটি ট‍্যুরিস্ট ক্লাবের কুইজ প্রতিযোগিতা ২০২৬ -এর  পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার (২৮ জুলাই ২০২৬) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনের গ‍্যালারী -১ অনুষ্ঠিত হয়েছে।

 

LUTC Presents Intra University Quiz Competition 2026 শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের পুরস্কার প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।

 

কুইজ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ  ভূমিকা রাখে উল্লেখ করে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, কঠোর পরিশ্রম করার জন‍্য এ সময়টি শিক্ষার্থীদের জন‍্য খুবই  গুরুত্বপূর্ণ । তিনি দক্ষতা বাড়াতে যোগাযোগ এবং সম্পর্ক তৈরীতে অগ্রগামী হবার জন‍্য শিক্ষার্থীদের পরামর্শ দেন। ট‍্যুরিজম এন্ড হসপিটালিটি ম‍্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা নিজেরা উদ‍্যোক্তা হবে এবং অন‍্যদের কর্মসংস্থানের সুযোগ করে দিবে বলে আশা প্রকাশ করেন তিনি। পরিশেষে তিনি বিজয়ীদের অভিনন্দন জানিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এবং আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

লিডিং ইউনিভার্সিটির ‍ট‍্যুরিজম এন্ড হসপিটালিটি ম‍্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন, প্রতিযোগিতা আয়োজন কমিটির প্রধান আহসান হাবিব,  স্পন্সর প্রতিষ্ঠান টাইমস আইটির চেয়ারম্যান হাফিজুর ইসলাম, লিডিং ইউনিভার্সিটি ট‍্যুরিস্ট ক্লাবের সভাপতি সাইদ আহমেদ লিমন, সেক্রেটারি আব্দুল্লাহ ইসলাম, অনুষ্ঠান আয়োজক ফাহিম আহমেদ প্রমুখ। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটি ট‍্যুরিস্ট ক্লাবের উপদেষ্টা মো. সাজেদুল ইসলাম সরকার।

 

অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় প্রথম কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী দূর্জয় তালুকদার, দ্বিতীয় ট‍্যুরিজম এন্ড হসপিটালিটি ম‍্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী নাহিদ হাসান এবং তৃতীয় ব‍্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী নূরুল ইসলাম নাহিদকে পুরস্কার এবং সনদ প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ২০ জন প্রতিযোগিকেও সনদ প্রদান করা হয়েছে।

 


শিক্ষার্থী নাদিয়া রয় এবং ফাইজ মাহবুবের সঞ্চালনায় অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির ‍ট‍্যুরিজম এন্ড হসপিটালিটি ম‍্যানেজমেন্ট বিভাগের শিক্ষক, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং লিডিং ইউনিভার্সিটি ট‍্যুরিস্ট ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার