লিডিং ইউনিভার্সিটিতে প্রোগ্রাম অ‍্যাক্রিডিটেশন বিষয়ক মতবিনিময় 

প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬ ১৮:০১

সু.খবর ছবি

লিডিং ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ‍্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর উদ‍্যোগে "Documentations and Evidences for Program Accreditation" বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) দুপুর ২টায় লিডিং ইউনিভার্সিটির রাগীব আলী ভবনের গ‍্যালারী- ১ এ অনুষ্ঠিত মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। বিশ্ববিদ্যালয়ের যেকোনো প্রোগ্রাম বাংলাদেশ অ‍্যাক্রিডিটেশন কাউন্সিল (বিএসি) থেকে স্বীকৃতিপ্রাপ্ত হওয়া খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি প্রোগ্রামের অ‍্যাক্রিডিটেশন প্রাপ্তির বিষয়ে লিডিং ইউনিভার্সিটির কোয়ালিটি অ‍্যাসিউরেন্স সেলস উদ‍্যোগ প্রশংসনীয়। ইতোমধ্যে যেসকল বিভাগের প্রোগ্রাম সেল্ফ অ‍্যাসেসমেন্ট কমিটির কাজের অগ্রগতি দেখিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে তিনি প্রোগ্রাম অ‍্যাক্রিডিটেশনের বিষয়েও বিভিন্ন মডেল ওয়ার্ক বিশ্লেষণ করে দ্রুততম সময়ে অ‍্যাক্রিডিটেশন পাওয়ার উদ‍্যোগ নেওয়ার জন‍্য সকলকে পরামর্শ প্রদান করেন। সেইসাথে তিনি লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলীর দক্ষ মানব সম্পদ তৈরির স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে সবাইকে একসাথে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করার আহবান জানান।


মতবিনিময় অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ‍্যাসিউরেন্স সেলের পরিচালক এবং কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. রেজাউল করিম, লিডিং ইউনিভার্সিটি আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সকল বিভাগের প্রোগ্রাম সেল্ফ অ‍্যাসেসমেন্ট কমিটির শিক্ষকবৃন্দ  এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। 

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার