প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬ ১৮:০৯
আমি আজ থেকে আর কথা বলবো না, চুপ থাকবো : নাসির উদ্দিন পাটোয়ারী
সু.খবর ছবি
‘নতুন করে কাউকে আমরা স্বৈরাচারী শক্তি হতে দেবো না। আপনারা বালুর ট্রাক রাখেন, ট্রাক্টর রাখেন আর যা খুশি তা রাখতে পারেন— এই বাধা আমরা অতিক্রম করবোই করবো’ বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চীফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তি আয়োজিত অগ্নিঝরা জুলাই: রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি বলেন, নাহিদ ইসলাম, আমাদের জুলাই শহিদদের প্রতি কমিটমেন্ট, দেশের জনগণের কাছে কমিটমেন্ট যে আমরা পুরাতন ফ্যাসিস্ট, যারা দেশবিরোধী শক্তি, যারা আধিপত্যবাদী শক্তি তাদেরকে বাংলাদেশের রাজনীতিতে কোনো সুযোগ দিবো না। ফলে তিনি ডিসেম্বরে আসবেন না কবে আসবেন সেটা ঢাকার মাটিতে পা রাখলেই দেখা যাবে— ইনশাআল্লাহ। নতুন করে কাউকে আমরা স্বৈরাচারী শক্তি হতে দেবো না। আপনারা বালুর ট্রাক রাখেন, ট্রাক্টর রাখেন আর যা খুশি তা রাখতে পারেন এই বাধা আমরা অতিক্রম করবোই করবো ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, সাধারণ মানুষেরা ঠিক করবে কোন সমাবেশে যাবে কোন সমাবেশে যাবে না। কার পক্ষে ভোট দিবে কার পক্ষে দিবে না। কিন্তু আপনারা কথা বলতে গেলে এসে আক্রমণ করবেন, পুলিশ এসে বাধা দিবে— নিরাপত্তার নামে এগুলো বাংলাদেশে আর হতে দেওয়া যাবে না। আপনারা নতুন কৌশল খুঁজে বের করেন। শেখ হাসিনাকে কপি কইরেন না। কারণ শেখ হাসিনাকে কপি করলে তাকে কীভাবে সরানো হয়েছে এটা এখানকার বাচ্চা বাচ্চা পোলাপানগুলাও জানে। তাই নতুন কৌশল আনলে আপনাদের জন্য সুবিধা হবে।
এদিকে আলোচনা সভা শেষে আজকে থেকে আর কথা না বলার ঘোষণা দিয়ে এনসিপির মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, আমাকে তো হামলা করা হয়। তারা এটা জাস্টিফিকেশান দিয়ে দিয়েছে যে আমি কথা বলি নাকি এজন্য। আমি আজকে থেকে আর কথা বলবো না। চুপ থাকবো। পুরো বাংলাদেশে দেখি উনারা কতোটুকু বাড়তে পারে, কতোটুকু যাইতে পারে সেই মাত্রাটা দেখবো।
সিলেট থেকে আরো পড়ুন