ফিফা আসিয়ান কাপের ট্রফি উন্মোচন, বাংলাদেশের ম্যাচ কখন দেখে নিন

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৪

সংগৃহীত ছবি 

ইন্দোনেশিয়ার জাকার্তায় চলছে ‘ইন্দোনেশিয়া স্পোর্টস সামিট’। এমন ফিফা আসিয়ান কাপের উদ্বোধনী ট্রফি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে।

 

নতুন এই টুর্নামেন্ট আয়োজনের মধ্যদিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার ফুটবল এক নতুন যুগে প্রবেশ করছে। প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা আসিয়ান কাপ ২০২৬-এর এই ট্রফি উন্মোচন এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করল।

 

 

ইন্দোনেশিয়ায় হতে যাওয়া ফিফা আসিয়ান কাপে ইতোমধ্যে বাংলাদেশের ম্যাচ সূচি চূড়ান্ত হয়েছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।

 


বাংলাদেশের টুর্নামেন্ট শুরু হবে ২৫ সেপ্টেম্বর। সেদিন বাংলাদেশ সময় বিকেল ৩টায় মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবেন হামজারা।

 

এর তিন দিন পর, ২৮ সেপ্টেম্বর একই সময়ে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে লাল-সবুজের দল বাংলাদেশের তিনটি ম্যাচই হবে জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে।

 

বাংলাদেশের ম্যাচ সূচি-

 

২৫ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম মালয়েশিয়া, বিকেল ৩টা

 

২৮ সেপ্টেম্বর: সিঙ্গাপুর বনাম বাংলাদেশ, বিকেল ৩টা

 

১ অক্টোবর: ইন্দোনেশিয়া বনাম বাংলাদেশ, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
সূত্র: কালবেলা .কম
এমডি

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার