বিশ্বম্ভরপুরে শিশু নিখোঁজ, পাঁচ দিনেও সন্ধান মেলেনি

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:১২

বিশ্বম্ভরপুর উপজেলায় আবু নাঈম (১১) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। গত ৯ সেপ্টেম্বর সকালে উপজেলার ধনপুর ইউনিয়নের শিলডোয়ার এলাকা থেকে সে নিখোঁজ হয়। পাঁচ দিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায় নি। স্থানীয় মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হওয়ার পর আর বাড়ি ফেরেনি সে। নিখোঁজ আবু নাঈম শিলডোয়ার গ্রামের আবদুল হালিমের ছেলে। তার মায়ের নাম শেলিনা আক্তার। 

 


পরিবারের পক্ষ থেকে বিশ্বম্ভরপুর থানায় করা সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ডায়রি নং— ৪৫৪। জিডিতে জানানো হয়, ৯ সেপ্টেম্বর সকাল ৬টার দিকে বাড়ির পাশের এলাকা থেকে আবু নাঈম নিখোঁজ হয়। ওইদিন সন্ধ্যা পর্যন্ত সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বিষয়টি থানায় সাধারণ ডায়েরিভুক্ত করা হয়। এখনো পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
জিডিতে বলা হয়েছে, শিশুটির বয়স ১১ বছর, উচ্চতা প্রায় ৪ ফুট ৬ ইঞ্চি এবং ওজন ৩৮ কেজি। গায়ের রং শ্যামলা। নিখোঁজের সময় তার পরনে কী ছিল, সে তথ্যও জিডিতে উল্লেখ করা হয়েছে।

 


নাঈমের পরিবার তার সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছে। কেউ আবু নাঈমের সন্ধান পেলে নিকটস্থ থানা অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। পরিবারের সাথে যোগাযোগ ফোন নম্বর ০১৭২৭১৯৪৯৪১।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার