কবিতা

জীবন বড়ই সস্তা

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:৪৫

সবুজ বনে পাখির গায়ে রক্ত ঝরছে 

একটু একটু করে পুষ্পের বনে 

আগুন জ্বলে উঠছে 

আর কত অপ্রতীম অকালে ঝরবে ? 

উদার প্রকৃতির কোলে 

নিষ্পাপ মানুষের লাশ পড়ে থাকে 

পাষাণ বক্ষে রক্তের পিপাসা 

লোভের কর্মযজ্ঞে জীবন বড়ই সস্তা ।

কবে থামবে কে থামাবে 

মায়ের আহাজারি বাবার বুকফাটা কান্না 

কোনপথে চলেছি আমরা 

কোথায় যাচ্ছে আমার প্রিয় স্বদেশ ! 

 

লেখক : কবি ও প্রাবন্ধিক সুনামগঞ্জ।

উপসম্পাদকীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার