কবিতা

ন্যায্য বিচার চাই

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:৪৬

শিশুর চোখে স্বপ্ন ছিল,
স্বপ্ন ছিল মনে। 
কেন  তারা ধ্বংস আজ
হাহাকার আর ক্রন্দনে ?

মায়ের চোখে অশ্রু ঝরে,
বুকের মাঝে ক্ষত। 
ন্যায়  যদি  হয়  সবার তরে,
অভিচার কেন শতশত ?

নারীর চোখে ভয় কেন আজ,
কেন বুকে শঙ্কা ?
নিরাপত্তা  চেয়ে  ও  কেন 
পেরেশান - আশংঙ্কা ?

আইন যদি হয় সবার জন্য,
তবে কেন নয়,ন্যায় বিচার ? 
অপরাধীর  পরিচয়    নয়,
অপরাধই হোক তার ভার।

বিচার যদি দেরি হয়,
অন্যায় পায় বল। 
শাস্তির ভয় হারিয়ে গেলে,
অপরাধী হয় প্রবল।

অভিচার সব বন্ধ হোক,
জাগুক ন্যায়ের আলো।
ক্ষমতা  নয়, পরিচয়  নয়,
আইন হোক সবার ভালো।

শিশুর মুখে হাসি ফুটুক,
ফিরুক মায়ের হাঁসি।
নারীর পথে ভয় না থাকুক,
জীবনে আসুক  খুশি।

একই কণ্ঠে দাবি উঠুক চাই,-
সকলের ন্যায় অধিকার।
শিশু-নারীর নিরাপত্তায়
দৃঢ় হোক আইন-ব্যবহার।

আজকে এই শপথ হোক মোদের,
অন্যায় হবে ক্ষয়। 
ন্যায়ের পথে চলুক দেশ,
জাতী হোক নির্ভয়।

উপসম্পাদকীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার