দেশি না ব্রয়লার মুরগির ডিম ভালো

প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২৬ ১২:৩৬

সংগৃহীত ছবি 

ডায়েটারি কন্সালট্যান্ট অথ্যাৎ পুষ্টি বিষয়ক পরামর্শ ডা. অরুণ কুমার বলেন, বাস্তবে দুই ধরনের ডিমে প্রায় একই পরিমাণে প্রোটিন এবং অন্যান্য পুষ্টি উপাদান উপস্থিত রয়েছে। উন্মুক্ত পরিবেশে পালিত মুরগি প্রাকৃতিক খাবার খেয়ে বড় হয়। তাই, তাদের ডিমে ক্যারোটিনয়েডের পরিমাণ কিছুটা বেশি থাকতে পারে। একারণেই উন্মুক্ত পরিবেশে পালিত মুরগির ডিমের কুসুম গাঢ় হলুদ এবং ঘন দেখায়। অন্যদিকে, পোল্ট্রি ফিড খাওয়ানো ব্রয়লার মুরগির কুসুমের রঙ হালকা হয়। এছাড়াও, পোকামাকড় এবং ঘাসের মতো প্রাকৃতিক খাদ্যের কারণে উন্মুক্ত পরিবেশে পালিত মুরগির ডিমে ওমেগা-৩ এর পরিমাণ কিছুটা বেশি থাকতে পারে।

 

এই দুটি সামান্য পার্থক্য ছাড়া, ডিম দুটির মধ্যে আর কোনো বড় পার্থক্য নেই। উভয় ডিমেই প্রোটিনের পরিমাণ একই।

 

ক্যারোটিনয়েড হলো এক ধরনের প্রাকৃতিক রঞ্জক পদার্থ যার কারণে ডিমের কুসুমকে হলুদ-কমলা রঙ হয়। এই রঙের সঙ্গে মুরগি যে খাবার খাচ্ছে, তার যোগ রয়েছে।

 

অরুন কুমার আরও জানিয়েছেন, আপনি যদি শুধুমাত্র প্রোটিনের জন্য ডিম খান, তাহলে ব্রয়লার ডিম খেলে কোনো ক্ষতি নেই। দুই থেকে তিন গুণ বেশি টাকা খরচ করে ফ্রি-রেঞ্জ ডিম (উন্মুক্ত পরিবেশে পালিত মুরগির ডিম) কেনার কোনো প্রয়োজন নেই।

মুরগিকে কি হরমোন ইনজেকশন দেওয়া হয়?

 

শুধু ডিম নয়, মুরগির স্বাস্থ্য নিয়েও নানা প্রশ্ন রয়েছে। অনেক দিন ধরেই মুরগিকে হরমোন ইনজেকশন দেওয়া হয় বলে শোনা যায়।

 

অরুণ কুমার বলেন, এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। এটা একটা ভুল ধারণা। হরমোন দিয়ে কোনো মুরগি পালন করা যায় না। শুধু তাই নয়, সে সব করতে গেলে তার জন্য আকাশছোঁয়া খরচ হবে। বাস্তবে, মুরগির রোগ প্রতিরোধের জন্যই শুধুমাত্র প্রতিষেধক টিকা দেওয়া হয়। এ টিকাগুলোকে হরমোন ইনজেকশন ভেবে ভুল করে অনেকে।

 

পাশাপাশি, এমন ধারণাও রয়েছে যে ডিম বা মুরগির মাংস খাওয়ার কারণে মেয়েদের পিউবার্টি বা বয়ঃসন্ধি আগে হয়।

 

যদিও এর পক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই বলে জানিয়েছেন ডা. অরুণ কুমার।

 

তিনি বলেন, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে, গত ১০০ বছরে সম্পূর্ণ নিরামিষভোজী পরিবারগুলোতেও মেয়েদের বয়ঃসন্ধির গড় বয়সও কমেছে। সুতরাং বাছুরের মাংস বা ব্রয়লার মুরগির ডিম খাওয়ার সঙ্গে মেয়েদের অকাল বয়ঃসন্ধির কোনো সম্পর্ক নেই। বিবিসি বাংলা

 

সূত্র : যুগান্তর.কম

বিশেষ সংখ্যা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার