অস্ট্রেলিয়াপ্রবাসী সাংবাদিক শিহাবের মাতৃবিয়োগ, প্রবাসীকল্যাণ মন্ত্রীর শোক

প্রকাশিত: ০৮ অক্টোবর, ২০২৬ ২০:০৪

অস্ট্রিলয়াপ্রবাসী বাংলাদেশি সাংবাদিক, ‘অস-বাংলা ডট কম’ সম্পাদক শাহাব উদ্দিন শিহাবের মা হুসনবান বিবি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। 
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ১টা ১৫ মিনিটে সিলেটের চিকনাগুল কুহাইঘর এলাকায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮। তিনি ছয় ছেলে ও চার মেয়েসহ বহু আত্মীয় গুণগ্রাহী রেখে গেছেন।  বৃহস্পতিবার জোহরের নামাজের পর চিকনাগুল জামে মসজিদ প্রাঙ্গনে শেষে তার দাফন সম্পন্ন হয়। 

 


সাংবাদিক শাহাব উদ্দিন শিহাব বাংলাদেশে থাকাকালে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাকালীন সিলেট ব্যুরোপ্রধান ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি সাংবাদিক সংগঠনেও সক্রিয় ছিলেন। সিলেটে টেলিভিশন সাংবাদিকদের একমাত্র সংগঠন ‘ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’ (ইমজা)-এর সাধারণ সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। সাংবাদিকের মাতৃবিয়োগে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন । 

 


বৃহস্পতিবার মন্ত্রীর জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক শোক বার্তায় মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘হুসনবান বিবি একজন রত্নগর্ভা ও পুণ্যময়ী নারী ছিলেন। প্রবাসে থেকেও সাংবাদিক শাহাব উদ্দিন শিহাব দেশের সাংবাদিকতায় যে অবদান রাখছেন, তার পেছনে মরহুমার সঠিক দিকনির্দেশনা ও সুশিক্ষার বড় ভূমিকা রয়েছে।’ 

 


মন্ত্রী আরও বলেন, ‘হুসনবান বিবির মৃত্যুতে পরিবার অভিভাবককে হারাল। আমি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্য, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
সাংবাদিক শিহাবের মাতৃবিয়োগে শোক প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট ওয়াসা চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।

 


এদিকে, ইমজা সভাপতি মাহবুব রহমান রিপন ও সাধারণ সম্পাদক আনিস রহমান এক শোকবার্তায় মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেছেন, ‘একজন মমতাময়ী মায়ের মৃত্যু পরিবার-পরিজনের জন্য অত্যন্ত বেদনাদায়ক। মহান আল্লাহ যেন এই মাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে শোক সইবার শক্তি দান করেন।’
 

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার