বিভাগীয় বিতর্ক উৎসবে লিডিং ইউনিভার্সিটির সাফল্য

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৬ ২৩:০৯

নবম SUDS (শাহজালাল ইউনিভার্সিটি ডিভেটিং  সোসাইটি) বিভাগীয় বিতর্ক উৎসব ২০২৬-এ রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করেছে লিডিং ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব (LUDC)-এর দল LUDC Metamorphosis। বিতর্ক উৎসব ২০২৬ এর পুরস্কার বিতরণী ১১ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় LUDC-এর  প্রতিনিধিত্বকারী দুটি দল LUDC Metamorphosis এ শামস আবীরুজ্জামান সিয়াম, অভিজিৎ,আকাশ দাস এবং LUDC Durgeshondini এ নওশীন শারমিন রিতু, বনশ্রী রায় ঐশী, লিমা আক্তার অংশগ্রহণ করেন।

 

 

লিডিং ইউনিভার্সিটির ডিভেটিং  ক্লাবের এ অর্জনে তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, যুক্তি, বিশ্লেষণ ও বাগ্মিতার মঞ্চে  তাদের এই সাফল্য লিডিং ইউনিভার্সিটিতে বিতর্কচর্চার অগ্রযাত্রাকে আরও অনুপ্রাণিত করবে। তিনি আরো বলেন, বিতর্ক শিক্ষার্থীদের সুপ্ত মেধাকে বিকশিত করে। এ সময় লিডিং ইউনিভার্সিটি ডিভেটিং ক্লাবের এডভাইজর মো. জামানের রহমান উপস্থিত ছিলেন। 

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার