কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ

প্রকাশিত: ০৪ নভেম্বর, ২০২৬ ২২:৪৮

দেশের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার ১০টি ইভেন্টসহ আর্চারি, শ্যুটিং ও হকি খেলার নিয়মিত অনুশীলন এবং প্রতিযোগিতার আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক আদেশে এ নির্দেশনা জারি করা হয়। 

 


আদেশে বলা হয়, ক্রীড়া উন্নয়নে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে তৃণমূল পর্যায়ে ১০—১৪ বছর বয়সী শিশু—কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তুলতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তর ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি গ্রহণ করেছে।
মাদকাসক্তি ও অতিরিক্ত ডিজিটাল আসক্তি মোকাবিলা করে ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে এবং ক্রীড়াকে একটি সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 

 


কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনার প্রেক্ষিতে দেশের সকল সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং এমপিওভুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের প্রতিযোগিতার ১০টি ইভেন্টসহ আর্চারি, শ্যুটিং ও হকি খেলার অনুশীলন ও প্রতিযোগিতার নিয়মিত আয়োজন নিশ্চিত করতে বলা হয়েছে।
সূত্র : বাসস

জাতীয় থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার