প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬ ১৯:৩৬
জগন্নাথপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা এনামুল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
এনামুল উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং কুবাজপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, সন্ত্রাসী বিরোধী মামলায় জড়িত সন্দেহে ও অজ্ঞাত আসামী হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত বছরের ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে ২৮ জুন ১২ নেতাকর্মীর নামে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসী বিরোধী আইনে জগন্নাথপুর থানা মামলা দায়ের করা হয়। ওই মামলায় এ পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার খবর থেকে আরো পড়ুন