প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬ ১৯:৪০
ছাতক পৌরসভাসহ ছাতক ও দোয়ারাবাজার উপজেলাকে একটি আধুনিক ও মডেল এলাকায় রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করেছেন সুনামগঞ্জ—৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। তিনি বলেছেন, আমরা ছাতক—দোয়ারাবাজারবাসীকে কাঙ্ক্ষিত উন্নয়ন উপহার দিতে চাই এবং এ ব্যাপারে সরকার অত্যন্ত আন্তরিক। রবিবার সকালে ছাতক পৌরসভা এলাকায় প্রায় ৮৮ লাখ টাকা ব্যয়ে তিনটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
.jpg)
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ—সাংগঠনিক সম্পাদক এবং সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন আরও জানান, ইতিমধ্যে ছাতক পৌরসভা থেকে সুরমা ব্রিজ (পাগল হাসান চত্বর) পর্যন্ত চার লেন এবং গোবিন্দগঞ্জ থেকে পাগল হাসান চত্বর পর্যন্ত দুই লেন সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীনে এই দুটি প্রকল্পে সরকারের ৪০০ কোটি টাকা ব্যয় হচ্ছে। এছাড়া ছাতক—দোয়ারাবাজার ও পৌরসভার বিভিন্ন এলাকায় আরও শত কোটি টাকার উন্নয়নকাজ চলমান রয়েছে।
তিনি বলেন, বর্তমান সরকারের সহায়তা ও অনুদানে ছাতক পৌরসভাকে একটি আধুনিক পৌরসভা এবং ছাতক—দোয়ারাবাজারকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। এ লক্ষ্যে সাধারণ মানুষ ও সরকারি কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।
এদিন সকালে এমপি মিলন ৪১ লাখ ২১ হাজার ২১৪ টাকা ব্যয়ে ছাতক পৌরসভা ভবনের পশ্চিম পাশে নবনির্মিত ইউনি—ব্লক রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পাশাপাশি প্রায় ২৯ লাখ টাকা ব্যয়ে চরেরবন্দ জামে মসজিদ হতে পৌর প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা নির্মাণ এবং ১৮ লাখ ১ হাজার ৪৫৯ টাকা ব্যয়ে মণ্ডলীভোগ সরকারি পুকুরের (ছাতক হাইস্কুলের পুকুর) সৌন্দর্যবর্ধন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন, পৌরসভার প্রকৌশলী আব্দুল মালেক, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, যুগ্ম আহ্বায়ক সামসুর রহমান বাবুল, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এবং ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ।
এছাড়া উপজেলা জাসাসের আহ্বায়ক আব্দুল আলিম, পৌর কর আদায়কারী জামাল উদ্দিন, কর নির্ধারক শহিদুল হক মোল্লা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের ফারুক আহমদ, যুবদল নেতা ফখরুল আলম, নোমান ইমদাদ কানন, মজনু মিয়া, লালু শাহ ও সালেহ আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন