এমএলএসে মেসির বেতনের ধারেকাছেও নেই লেভান্ডভস্কি, কে কত পান?

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬ ১১:১৪

সংগৃহীত ছবি

লিওনেল মেসি এখনো মেজর লিগ সকারের (এমএলএস) সবচেয়ে বেশি বেতন পাওয়া খেলোয়াড়। বৃহস্পতিবার খেলোয়াড়দের সংগঠনের প্রকাশ করা বেতনের তালিকায় এ তথ্য উঠে এসেছে। মেসির নিশ্চিত আয় ২ কোটি ৮৩ লাখ ডলার।

 

 

এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন এই তালিকা প্রকাশ করেছে। গত বছরের চেয়ে মেসির আয় প্রায় ৮০ লাখ ডলার বেড়েছে। তবে এই অঙ্কে শুধু খেলার বেতন ধরা হয়েছে। অন্য উৎস থেকে আসা আয় এতে নেই। গত বছর মেসি ২০২৮ সাল পর্যন্ত চুক্তি বাড়িয়েছেন।

 

 

তালিকায় দ্বিতীয় স্থানে আছেন শিকাগো ফায়ারের রবার্ট লেভান্ডভস্কি। পোলিশ এই তারকা এ বছরের শুরুতে শিকাগোতে যোগ দেন। তার আয় ১ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলার। তৃতীয় স্থানে আছেন ওরল্যান্ডোর ফরাসি তারকা আঁতোয়ান গ্রিজমান। তিনি পান ১ কোটি ৩৯ লাখ ৩৮ হাজার ডলার। চতুর্থ স্থানে লস অ্যাঞ্জেলেস এফসির দক্ষিণ কোরিয়ান তারকা সন হিউং-মিন। তার আয় ১ কোটি ১১ লাখ ৫২ হাজার ডলার। পঞ্চম স্থানে আছেন আটলান্টা ইউনাইটেডের সুইস খেলোয়াড় ব্রিল এমবোলো। তিনি পান ১ কোটি ৮১ হাজার ডলার।

 

 

দল হিসেবে সবচেয়ে বেশি খরচ করেছে ইন্টার মিয়ামি। তাদের মোট নিশ্চিত বেতনের অঙ্ক ৫ কোটি ৯৩ লাখ ৭০ হাজার ডলার। দ্বিতীয় স্থানে শিকাগো, অঙ্ক ৪ কোটি ১২ লাখ ৯০ হাজার ডলার। তৃতীয় আটলান্টা, অঙ্ক ৩ কোটি ৮৩ লাখ ৫০ হাজার ডলার। চতুর্থ লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি, অঙ্ক ৩ কোটি ৪৯ লাখ ১০ হাজার ডলার। পঞ্চম এলএএফসি, অঙ্ক ৩ কোটি ২৯ লাখ ১০ হাজার ডলার।

 

 

সবচেয়ে কম খরচ করেছে ফিলাডেলফিয়া ইউনিয়ন। তাদের মোট বেতন ১ কোটি ২৬ লাখ ৪০ হাজার ডলার। এরপর আছে স্পোর্টিং কানসাস সিটি, অঙ্ক ১ কোটি ৩৩ লাখ ডলার। তৃতীয় সর্বনিম্ন ডিসি ইউনাইটেড, অঙ্ক ১ কোটি ৪৫ লাখ ৫০ হাজার ডলার।

সূত্র:যুগান্তর.কম
এসএ

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার