পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬ ২০:১৪

বাংলাদেশ মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার পরিবেশ ও জলবায়ু উপ—পরিষদের উদ্যোগে কিশোর—কিশোরীদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় জেলা শাখার কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি গৌরী ভট্টাচার্য্য।

 


সভায় পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের নানা দিক নিয়ে আলোচনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক শরীফা আশ্রাফী, সাংগঠনিক সম্পাদক পাঞ্চালী চৌধুরী, পরিবেশ বিষয়ক সম্পাদক সন্ধ্যা তালুকদার এবং ভারপ্রাপ্ত লিগ্যাল এইড সম্পাদক সাবিয়া বেগম।

 


সভায় আলোচকেরা বলেন, ৫৬ হাজার বর্গমাইলের আমাদের এই দেশে ক্রমাগত জনসংখ্যা বাড়লেও আয়তন বাড়ছে না। অপরিকল্পিত কর্মকাণ্ডে খাল, বিল ও নদী দূষিত হচ্ছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, যার ফলে অসময়ে বন্যার মতো দুর্যোগ দেখা দিচ্ছে। মূলত মানবসৃষ্ট কারণেই আজ পরিবেশের এই বিপর্যয়।
এ সময় কিশোর—কিশোরীদের দৈনন্দিন জীবনে পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলার পরামর্শ দিয়ে বক্তারা বলেন, বাড়িতে নির্দিষ্ট ঝুড়িতে আবর্জনা ফেলা এবং চারপাশ পরিষ্কার—পরিচ্ছন্ন রাখতে হবে। এছাড়াও ক্ষতিকর পলিথিনের ব্যবহার সম্পূর্ণ বন্ধ, পরিবেশের ভারসাম্য রক্ষায় বাড়ির আঙিনায় গাছ লাগানো, সুস্বাস্থ্য নিশ্চিত করতে বিশুদ্ধ পানি পান করতে হবে।


বক্তারা আরও বলেন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের যে ভয়াবহ হুমকির মুখে আমরা দাঁড়িয়ে আছি, একে অপরের হাত ধরে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সেই সংকট মোকাবিলা করতে হবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার