আ‘গুন দেবার গু‘জব ফেসবুকে, মিলেনি ক্ষতির চিহৃ

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬ ২১:২৮

সুনামগঞ্জ পৌর শহরের গ্রামীণ ব্যাংক

সুনামগঞ্জ পৌর শহরের গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন লাগানোর চেষ্টার একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুক্রবার সকালে ভিডিওটি ছড়িয়ে দেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিতদের বিভিন্ন পেজ ও আইডি থেকে। ভিডিওতে দেখা যায় রাতের কোন এক সময় মাস্ক পরিহিত ২ যুবক এসে একজন ভিডিও করছে, অন্যজন ভবনের দুইপাশে থাকা জানালা ও বারান্দায় পেট্রোল দেয়। পরে একটি কাগজের সাহায্যে বারান্দার ভেতরে আগুন দেয়। ৩ জায়গায় পেট্রোল দিলেও আগুন শুধু মূল ফটকের পশ্চিম দিকে ধরানো হয়। ১ মিনিট ৬ সেকেন্ডের ভিডিওতে আগুন ধরানোর পরবর্তী অংশ ছিল না।

 


শুক্রবার জুম্মার নামাজের পরে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে অগ্নিকান্ডের সামান্য কিছু আলামত দেখা যায়। তবে ক্ষয়ক্ষতির প্রমাণ মিলেনি। ফটকের পশ্চিম পাশে যেদিক থেকে আগুন দেয়ার চেষ্টা হয়েছিল, সেখানে একটি কাঠের বেঞ্চের উপর একটি অর্ধগলিত মাস্ক সাদৃশ্য বস্তু ও কাগজের ছাইয়ের উপস্থিতি পাওয়া যায়। সেই সাথে নিচে পড়ে থাকা একটি বোতল, যার ভেতর থেকে পেট্রোলের গন্ধ আসছিল।
ভেতরে পাওয়া যায় গ্রামীণ ব্যাংক সুনামগঞ্জ শাখার ম্যানেজার বাবর হোসাইনকে। তিনি জানান, আমরাও ভিডিও দেখে এসেছি। এসে আগুনের কোন কিছু পাই নি। বেঞ্চের উপরে থাকা ছাইয়ের কথা জিজ্ঞেস করলে জানান, দেখে মনে হচ্ছে আগুনে পোড়া ছাই, কিন্তু আমাদের সিসি ক্যামেরা যাচাই করেও এরকম কোন ঘটনা পাই নি।

 


এর আগে ঘটনাস্থল পরিদর্শন করেন সুনামগঞ্জ সদর থানার ওসি রতন সেখ। পরিদর্শন শেষে ফেসবুকে এক বার্তায় অগ্নিসংযোগের চেষ্টার এই ভিডিওটি গুজব বলে সকলকে জানান তিনি। 
ওসি রতন শেখ বলেন, আমি ঘটনাস্থলে ঘুরে দেখেছি, আগুনের কোন আলামত নেই। অফিসের বারান্দায় টাঙানো ক্যালেন্ডারও যথারীতি যেভাবে ছিল, সেভাবেই আছে। আগুন লাগানোর কোন প্রমাণ পাই নি। এরা ফেসবুকে ভীতি ছড়ায়।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার