রাজের সঙ্গে সম্পর্ক ভা'ঙা'র পর বিয়ে নিয়ে যে কথা বললেন মিমি

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬ ১২:৫৫

সংগৃহীত ছবি 

টালিউড নির্মাতা রাজ চক্রবর্তীর সঙ্গে অভিনেত্রী মিমি চক্রবর্তীর সম্পর্ক একসময় টালিপাড়ার অন্যতম আলোচিত বিষয় ছিল। তাদের প্রায় চার বছরের সম্পর্ক ছিল। ২০১৬ সালে সেই সম্পর্কের বিচ্ছেদের খবর সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে প্রকাশ্যে এলে বেশ আলোচনা-সমালোচনার গুঞ্জন শুরু হয়। এমনকি একসময় তাদের মধ্যে বিয়ে নিয়েও কথা হয়েছিল। তবে বিচ্ছেদের পর সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সম্পর্কটি নিয়ে খোলামেলা কথা বলেন অভিনেত্রী। যদিও সেই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে প্রকাশ্যে কথা বলতে কখনোই স্বচ্ছন্দ ছিলেন না অভিনেত্রী। 

 

 

তিনি বলেন, রাজের সঙ্গে তার চার বছরের সম্পর্ক ছিল এবং সেই সম্পর্ককে তিনি সম্মান করেন। সেই সাক্ষাৎকারে তাকে সরাসরি প্রশ্ন করা হয়েছিল— রাজের সঙ্গে কখনো বিয়ে নিয়ে কথা হয়েছিল কিনা? এমন প্রশ্নে দীর্ঘক্ষণ চুপ থাকার পর অভিনেত্রী জানিয়েছিলেন— হ্যাঁ, তাদের মধ্যে বিয়ে নিয়েও কথা হয়েছিল।

 

 

বিচ্ছেদের পর অভিনেত্রী জানতে পারেন রাজের জীবনে নতুন করে বসন্ত আসে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর সম্পর্ক। এ বিষয়ে মিমিকে প্রশ্ন করা হলে দুজনের মঙ্গল কামনা করেছিলেন তিনি। অতীতের সম্পর্ক নিয়ে তিক্ততা প্রকাশ না করে ধীরে ধীরে নিজের জীবন ও কাজের দিকে মনোযোগ দেন মিমি চক্রবর্তী।

 

 

এ নির্মাতার সঙ্গে সম্পর্ক ভাঙার পর নানা সময়ে একাধিক ব্যক্তির সঙ্গে মিমি চক্রবর্তীর নাম জড়িয়েছে। কখনো সহকর্মী, কখনো চলচ্চিত্রজগতের বাইরের কারও সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে। তবে এসব বিষয়ে প্রকাশ্যে খুব একটা কথা বলেননি অভিনেত্রী। 

 

 

২০২০ সালে একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে মিমি চক্রবর্তী বলেছিলেন, 'আমার জীবনে বিয়ে কী যোগ করবে? আমি বিয়ের পরিকল্পনা করছি না।' 

 

 

বিয়ে তার কাছে জীবনের অপরিহার্য কোনো বিষয় নয় বলে জানান তিনি। এমনকি নতুন করে কোনো সম্পর্কে জড়ানোর মতো মানসিক অবকাশও তখন তার ছিল না বলে জানিয়েছিলেন। জীবনে আর এ ধরনের জটিলতার জায়গা রাখতে চান না বলেও জানান এ অভিনেত্রী।

 

 

এদিকে সম্প্রতি মিমি চক্রবর্তীর সাতপাকে বাঁধা পড়ার খবর সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ছড়িয়ে পড়ে। বিয়ে নিয়ে জল্পনা এখন তুঙ্গে। সম্ভাব্য জীবনসঙ্গী হিসেবে আলোচনায় এসেছে সিদ্ধার্থ দত্তের নাম। তিনি বিনোদনজগতের কেউ নন বলে নানা সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। 

 

 

গণমাধ্যমের কয়েকটি প্রতিবেদন সূত্রে জানা গেছে, মিমি চক্রবর্তীর হবু বর ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। পরে কিছু সংবাদমাধ্যমে তাকে বাণিজ্যিক জাহাজের সঙ্গে যুক্ত মেরিন ইঞ্জিনিয়ার বলা হয়েছে। তবে তার পেশা সম্পর্কে প্রকাশিত তথ্যের স্বাধীন ও আনুষ্ঠানিক নিশ্চয়তা এখনো মেলেনি। যদিও দুর্গাপূজার সময় তাদের সম্পর্ক ঘনিষ্ঠ হয় বলে জানা গেছে। আবার কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে সম্পর্ক ছিল, যা এতদিন প্রকাশ্যে আসেনি।

 

 

মিমি চক্রবর্তীর বিয়ের আয়োজন নিয়েও নেটিজেনদের মাঝে সামনে এসেছে নানা তথ্য। ২৫ ও ২৬ নভেম্বর কলকাতায় বিয়ের আনুষ্ঠানিকতা ও অন্যান্য মাঙ্গলিক আয়োজন হওয়ার কথা। এরপর ৩ থেকে ৫ ডিসেম্বর কালিম্পংয়ে তিন দিনব্যাপী অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। আবার জলপাইগুড়ির পান্ডাপাড়ায় মিমি চক্রবর্তীর মামাবাড়িতেও চলছে প্রস্তুতি। 

 

 

তবে পরিবারের সদস্যদের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আত্মীয়স্বজনের মধ্যে এ নিয়ে আনন্দের আবহ তৈরি হয়েছে। অভিনেত্রীর মামা রাম চক্রবর্তীও আয়োজনের কথা জানিয়েছেন। তবে হবু বর সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে চাননি তিনি।

 

 

এদিকে বিয়ের আমন্ত্রণপত্র নিয়েও সামাজিক মাধ্যমে চলছে আলোচনা। কার্ডে বর-কনের পাশাপাশি জায়গা পেয়েছে মিমি চক্রবর্তীর তিন আদরের পোষ্য— চিকু জুনিয়র, ম্যাক্স ও জাদু। পোষ্যদের প্রতি অভিনেত্রীর ভালোবাসার কথা ভক্ত-অনুরাগীদের অজানা নয়। তাই বিয়ের কার্ডে তাদের উপস্থিতিও নজর কেড়েছে বলে জানা গেছে।

 

 

বিয়ের খবর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখেও সরাসরি কিছু বলতে চাননি মিমি চক্রবর্তী। সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ঘুরে বেড়ানো একটি অনুষ্ঠানে বিয়ের কার্ড নিয়ে প্রশ্ন করা হলে প্রথমে বিষয়টি সম্পর্কে কিছু জানেন না— এমন ভঙ্গি করেন অভিনেত্রী। অবশ্য পরে তিনি বলেন, ‘আমি এমন একজন মানুষ, যে জীবনে কাউকে হতাশ করে না। আমি খুব মজার মানুষ। শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করো। 

 

 

অন্যদিকে সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিয়ের খবর নিয়ে মিমি চক্রবর্তী বলেছিলেন— আমি নিশ্চিতও করছি না, আবার অস্বীকারও করছি না। সঠিক সময় এলে সবাই জানতে পারবেন।
সূত্র: যুগান্তর .কম
এমডি

সাহিত্য ও সংস্কৃতি থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার