২১ বছর পর এক গানে শানু-উদিত

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬ ১৩:৩০

সংগৃহীত ছবি 

নব্বইয়ের দশকের জনপ্রিয় দুই কণ্ঠ। একজনের গানে প্রেম খুঁজেছেন শ্রোতারা, অন্যজনের সুরে মেতেছেন বিরহে। দীর্ঘ ২১ বছর পর আবারও একই গানে কণ্ঠ মিলিয়েছেন কুমার শানু ও উদিত নারায়ণ। দুই শিল্পীর এই পুনর্মিলনে ফিরে এসেছে পুরোনো দিনের সংগীতের স্মৃতি। উচ্ছ্বসিত তাদের ভক্তরাও।

 

 

সানি দেওল অভিনীত ‘সূর্য: অন্ত সে আরম্ভ তক’ সিনেমার ‘সুনিয়ো জারা’ গানে একসঙ্গে গেয়েছেন তারা। দীর্ঘ বিরতির পর একই গানে কাজের অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি কথা বলেছেন কুমার শানু।

 

 

শানু জানান, উদিত নারায়ণের সঙ্গে তার বন্ধুত্ব বহু বছরের। এক সময় তারা একসঙ্গে অনেক গান করেছেন। পরে দীর্ঘদিন একসঙ্গে কাজ করা হয়নি। তবে এই বিরতি তাদের ব্যক্তিগত সম্পর্কে কোনো প্রভাব ফেলেনি।

 

 

বন্ধুত্বের কথা বলতে গিয়ে শানু বলেন, ‘আমাদের বন্ধুত্ব অনেক পুরোনো। তবে এটা এখনো আছে এবং ভবিষ্যতেও এমনই থাকবে। আমরা দুজন যখন একসঙ্গে বসি, তখন অনেক হাসাহাসি করি এবং রেকর্ডিংয়ের দিনের পুরোনো স্মৃতি নিয়ে আলোচনা করি।’

 

 

‘সুনিয়ো জারা’ গানে উদিতের অংশগ্রহণের বিষয়টি শুরুতে জানতেন না শানু। পরে বিষয়টি জানতে পেরে আনন্দিত হন তিনি। দীর্ঘদিন পর বন্ধুর সঙ্গে একই গানে কণ্ঠ দেওয়ার সুযোগ তার কাছে বিশেষ হয়ে উঠেছে।

 

 

শুধু ‘সুনিয়ো জারা’ নয়, উদিতের সঙ্গে আরও একটি গান রেকর্ড করেছেন শানু। প্রায় ১০ থেকে ১২ দিন আগে নিজের ইউটিউব চ্যানেলের জন্য ‘তেরা মেরা ইয়ারানা’ গানটি রেকর্ড করেন। শানুর অনুরোধেই এতে কণ্ঠ দেন উদিত নারায়ণ।
সূত্র: খবরের কাগজ  .কম
এমডি

সাহিত্য ও সংস্কৃতি থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার