শুটিং সেটে সহকর্মীদের জন্য রাঁধুনির ভূমিকায় সালমান

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬ ১৩:১১

সংগৃহীত

বলিউড সুপারস্টার সালমান খানকে পর্দায় নানা চরিত্রে দেখা গেলেও পর্দার বাইরে তার আন্তরিকতা ও সহজ-সরল আচরণও সহকর্মীদের মুগ্ধ করে। সম্প্রতি ‘মাতৃভূমি’ ছবির শুটিংয়ে প্রায় ২০ জনের জন্য নিজ হাতে খাবার তৈরি করে আলোচনায় এসেছেন এই অভিনেতা।

 

শুধু রান্নাই নয়, সবার মধ্যে নিজ হাতে খাবার পরিবেশনও করেছেন তিনি।


ছবিটিতে সালমানের সহ-অভিনেত্রী হীরা সোহাল সম্প্রতি এক সাক্ষাৎকারে এ অভিজ্ঞতার কথা জানান। তার কাছে সালমানের সঙ্গে কাজ করাটা ছিল স্বপ্ন পূরণের মতো।

হীরা বলেন, একদিন ছবির পুরো দল একসঙ্গে খেতে বসেছিল।


সেদিন সালমান নিজেই প্রায় ২০ জনের জন্য ভেলপুরি তৈরি করেন এবং সবাইকে তা পরিবেশন করেন। খাবারের স্বাদ ঠিক হয়েছে কি না, তা-ও বারবার খেয়াল করছিলেন তিনি।


 
হীরার মতে, এত বড় একজন তারকাকে নিজের হাতে এতজনের জন্য খাবার তৈরি করতে দেখা ছিল অবাক হওয়ার মতো। সালমানের এই আন্তরিকতা ও বিনয় তার মনে গভীর ছাপ ফেলেছে।


শুধু খাবার তৈরি নয়, শুটিং সেটে সহশিল্পী ও কলাকুশলীদের প্রতিও সালমান যত্নশীল বলে জানান হীরা। সবার ছোটখাটো বিষয়েও খেয়াল রাখেন তিনি। তার পেশাদারি এবং কাজের প্রতি মনোযোগ থেকেও অনেক কিছু শেখার আছে বলে মনে করেন এই অভিনেত্রী।

 

হীরা আরো জানান, ছবির শুটিংয়ে যুক্ত সবাইকে ঘড়ি উপহার দিয়েছেন সালমান। কাপুর ওয়াচ কম্পানি থেকে সংগ্রহ করা এসব ঘড়ির প্রতিটির আনুমানিক দাম ২ লাখ থেকে ৬ লাখ টাকা।

 

অপূর্ব লাখিয়া পরিচালিত ‘মাতৃভূমি’ ছবিতে সালমান খানের পাশাপাশি অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং। যুদ্ধক্ষেত্রের বাইরের সেনাসদস্যদের জীবন তুলে ধরা হয়েছে ছবিটিতে।
সূত্র:কালের কন্ঠ.কম

সাহিত্য ও সংস্কৃতি থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার