সেরা খামারি হিসেবে স্বর্ণপদক পেলেন প্রবাসীকল্যাণমন্ত্রী

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬ ২১:৪৩

প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় প্রাণিসম্পদ পদক পেয়েছেন প্রবাসীকল্যাণ ও শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ—২০২৬—এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে তিনি এ পদক গ্রহণ করেন। এ সময় তাকে ৫০ হাজার টাকা ও স্বর্ণপদক দেওয়া হয়।

 


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, প্রাণিসম্পদ খাতকে দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম বড় উৎস হিসেবে গড়ে তুলতে চায় সরকার। মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি প্রাণিসম্পদ উৎপাদনকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করা গেলে কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নের মাধ্যমে স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলা সম্ভব।

 


অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক দেওয়া হয়।
পদকপ্রাপ্ত মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘দীর্ঘ ৩০ বছর আমার এই পথচলার পর আজকে আমি সরকারের পক্ষ থেকে যে স্বীকৃতি পেয়েছি, এজন্য আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সেই সঙ্গে আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই, সরকার যেন আমাদের খামারিদের গো—খাদ্যে ভর্তুকি প্রদান করে।’

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার