প্রকাশিত: ০২ অক্টোবর, ২০২৬ ২২:১৯
উনিশ
আজিজ আলম আদানি ইলন মাস্ক পৃথিবীতে আছে ভুরি ভুৃরি
কবীন্দ্র বলেন, ‘রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি’
দিনে দিনে যতো বাড়ে রাজনীতি ততো যানজট জনজট বাড়ে
জটিল কূটিল ভাষ্য ফেরে আকাশে বাতাসে মানুষের মন কাড়ে
মানুষের ভিড়ে আছে মানুষেরা কাছাকাছি বটে কিন্তু কাছে নেই
পাশের মানুষ শত্রু এই বোধে হাতে তারা অস্ত্র রাখে সকলেই
রাশিয়া জাপান চীন আমেরিকা ই¯্রাইল আরও অন্য কীছু দেশ
পৃথিবীকে অপর কল্পনা করে সকলেরই কামনা অস্ত্র অশেষ
হিরোসাকি ধ্বংস করে পৃথিবীতে পরাশক্তি হলো মেরিকা মস্তান
পরাশক্তি আদিখ্যেতা কালে হয়ে গেলো অস্ত্র প্রতিযোগিতার প্রাণ
যুদ্ধ হলো পৃথিবীর অন্তরঙ্গ শান্তি গেলো তার দূরে নির্বাসনে
পৃথিবীর ঘাড় ধরে নিয়ন্তা মার্কিন রাষ্ট্র বসে আছে সিংহাসনে
তেল চাই প্রিয় বেশি ভেনিজুয়েলা কেবল আমার আনারকলি
শান্তি ও সুখের পাছা মারি আমি রুদ্র আমেরিকা এক কথা বলি
বিশ
অর্থের পেছনে ব্যক্তি ছুটে মুক্তি পাবে বলে কিন্তু মুক্তি দূরে যায়
দিনে দিনে পুঁজির প্রভুত্ব বাড়ে ক্রমে মানুষেরা বিপাকে জড়ায়
পথে ঘাটে হাটে মাঠে মানুষের ভিড়ে থতমত মানুষ এখন
নিজেকে একাকি দেখে নিজেকেই প্রশ্ন করেÑ ‘তোর কে আছে আপন ?’
প্রীতি নেই ভালোবাসা নেই মানুষেরা ভুলে গেছে আদিম যৌথতা
বিশ^প্রেম বলে বিশ^ জুড়ে প্রচারিত আছে এক অসার বারতা
অবিচার অনাচার অত্যাচার সামাজিক খুন সন্ত্রাস দুর্নীতি
দেখে দেখে ইদানিং সকল ভরসা গেছে মনে জেগে থাকে ভীতি
ক্যারিশমাতে দড় প্রতারক রাজনীতি স্বজন পোষণে ব্যস্ত থাকে
মানুষের বিযুক্তির সমাপ্তি টানে না কিন্তু বাড়ায় সচল রাখে
সৃজনশীলতা নামে শূন্যের কোঠায় বাড়ে দেশে যতোটা বেকার
জ্ঞাত আয়বহির্ভর্ূত ধনে হয় কুবেবের কালো টাকার পাহাড়
মুক্তির চূড়ান্ত অর্থ যদি নেই পুঁজির প্রভুত্ব ধনের পাহারা
তাহলে বিযুক্তি নেই শান্তি সুখ নিরাপত্তা নিয়ে তুষ্ট মানুষেরা
একুশ
মানুষ থাকে না যদি মানুষের পাশে তবেই হবে না কেউ খুনি
সমাজ না হলে পৃথিবীটা জনারণ্য নয় পশু পাখির বনানী
মানুষের ইতিহাস এক গ্যাঁড়াকল বটে বিতিকিচ্ছিরি ভীষণ
জীবনে পূর্ণতা মুক্তি নেই বিচ্ছিন্নতা সার শুধু অসার জীবন
পৃথিবী টাকার ভৃত্য টাকা জীবনের চাকা পণ্য হয়েছে জীবন
আজিজ আদানি মাক্স টাকায় কিনেছে তারা যতো মানুষের মন
বেশি বেশি টাকা চাই মন কেবলম মানে যদি টাকাকে উপাস্য
মুক্তি মুক্তি বলে প্রাণ করে আনচান বটে মুক্তি মেলে না অবশ্য
পুঁজির কূহক কূপে ডুবে মানুষেরা বসবাস করে মোহগর্তে
অবিরল নদীর তীব্র ে¯্রাতের কুরুল্লার মতো গভীর আবর্তে
গরিবের মুক্তি নেই মাজনের কাছে শ্রম বেচে যদি খায় ভাত
বঞ্চনায় ভরা শ্রমক্লান্ত অন্ধকার জীবনের পোহাবে না রাত
বাঁচা মানে মানবিক অর্থে বাঁচা কাকে বলে মানুষেরা যাবে ভুলে
বঞ্চনার যাতনারা ইতিহাস হয়ে শুয়ে রবে স্মৃতির ভাড়ালে \
উপসম্পাদকীয় থেকে আরো পড়ুন