কবিতা

জীবিত লা‘শের কথা: চতুর্থ সর্গ

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬ ২১:৪৬

৫৬   
 ‘জগত জুড়িয়া এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি’
কাটে তারে রোজ কুচিকুচি করে লাভের লোভের ছুরি—চাপাতি
‘দোসর খুঁজি ও বাসর বাঁধি গো, জলে ডুবি, বাঁচি পাইলে ডাঙা’
এক নাওয়ের নাইয়ারা সব নাই এক নায়ে সে—নাও ভাঙা 

মানুষেরা সব হয়েছে আলাদা ডুবে আছে ঘোর নার্সিসাসে 
নিজেকেই দেখে মুকুরে দেখে না অপরে নিজের ছবির পাশে
মানুষেরা মজে নিজেদের লাভ লোকসান আর আত্মসাতে 
দেশের ঠাকুর ফেলে বিদেশের কুকুর ভজনা দিনে ও রাতে

দেশ যদি যায় গোল্লায় যাক তঙ্কাবতার কেবল সাঁচা
তঙ্কা সত্য তঙ্কা নিত্য চাচা রে আপন পরান বাঁচা 
বাপ ও দাদার নাম দূর ছাই ভুলে নাম রাখো ইংরেজিতে 
ছাড়ো দেশ খেশ মনোযোগী হও কেবল নিজের উন্নতিতে

ক্লাইভেরা আর জগৎ শেঠেরা আজও বুকে বসে মারে যে মুখে
জাগো দেশবাসী জাগো মেহনতি বলো দৃঢ় স্বরে দেবোই রুখে \
সুনামগঞ্জে \ ৮ নভেম্বর ২০২৬

উপসম্পাদকীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার