কবিতা

জীবিত লাশের কথা

প্রকাশিত: ০৯ অক্টোবর, ২০২৬ ২৩:৪১

চৌত্রিশ 
মানুষেরা ব্যস্ত আজীবন আর্থিক জৈবিক এই দুই উৎপাদনে 
কাজ করে শ্রম দেয় এইভাবে মানুষেরা ব্রতী সম্পদ সাধনে
শ্রমে সম্পদ হয় সে সম্পদ উদ্বৃত্ত হলে পর হয় আত্মসাৎ 
ব্যক্তির ভাড়ালে জমে জমে পুিঁজ হয়ে করে ধনী নির্ধনে তফাৎ 

কালে কালে বহু কলে কীছু লোক হয়ে গেছে এই সম্পদের চোর
শ্রম করে পণ্যমানবেরা ভবে মজদুর নামে হয়েছে ফতুর
গোটা পৃথিবীটা ধনী ও গরিব এই দুই ভাগে হয়ে গেছে ভাগ
দিনে দিনে জনে জনে বাড়ে কেবলম পুঁজি হাতানোর অনুরাগ

সম্পদের লোভ যতো বাড়ে মানুষের মানবতা কমে ততোধিক 
বিমানবিকতা জনতার মনে জমে জমে উধাও মুক্তি আত্মিক
তাই বন্দি হয়ে গেছে কিতাবের ভাঁজে মানবত্ব ন্যায় ধর্ম নীতি
জমিদার দানবিক হয়ে গেছে কামেকাজে যতো উপেনের প্রতি
 
ট্রাম্প পুতিনের চেলা চামুণ্ডারা হয়ে গেছে আজ নব্য জমিদার
প্রত্যক্ষ চুরি চামারি ছেড়ে পরোক্ষে জুড়েছে কর্পোরেট কারবার \

\ পঁয়ত্রিশ \  
আদিম সঞ্চয় থেকে পুঁজিগ্রস্ত পৃথিবীর গতি আছে যথারীতি
ধনার্জনপথে চলে ট্রাম্প পুতিনেরা ভবে এর নাম রাজনীতি
সম্পদ হরণ তরে যুদ্ধ করে কসুর করে না রুধিরক্ষরণে
পৃথিবী দখল করে খুনি হতে নেই কোন বাধা সম্পদ লুণ্ঠনে

পুরোহিতে মন্ত্র পড়ে পাঁঠার ঘন্টায়ও শোনে না বিধান ধর্মকথা
মার খায় কুকুরের মতো মরে পড়ে থাকে ভূলুণ্ঠিত মানবতা 
বিশ^প্রেম মানবতা গণতন্ত্র আর কানুনের ঘোষিত সমতা 
সব কীছু ব্যর্থ হয় ব্যর্থ নয় শুধু ব্যর্থতার অব্যর্থ বারতা

মানুষের পৃথিবী বৈরী হয়েছে মানুষের দেখো মানুষেরা খিন্ন 
পৃথিবীতে থেকে পৃথিবীর সঙ্গে মানুষের সম্পর্ক হয়েছে ছিন্ন
মানুষের প্রয়োজনে বরাবর পৃথিবীর নীতি থেকেছে নিশ্চুপ 
কুবেরের ধনার্জনে দিনে দিনে তীব্র হয় যুদ্ধব্যাধির প্রকোপ 

বৈরী ও বিরুদ্ধ পৃথিবীতে মানুষের কর্ম অন্তে অনন্ত ব্যর্থতা  
যুদ্ধাতঙ্ক জন্ম দেয় একাকীত্ব নামে জনজটে তৈরি নির্জনতা \   

\ ছয়ত্রিশ \ 
বেঁচে থাকা কাকে বলে বহু বহু দিন আগে বেমালুম গেছি ভুলে 
কালের কণিকাগুলি ইতিহাস হয়ে শুয়ে আছে স্মৃতির ভাড়ালে
অর্থহীন এই বোধ জানা কথা মানুষা হয় না একা কোনও দিন
মানুষেরা মিলে থাকে মিলেমিশে একা তারা নয় কখনও স্বাধীন 

অপরত্ব আছে এক উৎপাদন যোগ তার নাম উৎস বৈষম্যের 
শ্রেণিভেদ সদা থাকে জাগরুক তার মাঝে জন্ম একাকি বোধের
এই বোধে ধার দিয়ে দিয়ে মানুষেরা খুনি হয়ে উঠে কালে কালে
খুনের ঘটনা ঘটে দিন দুপুরে অথবা রাতে সকালে বিকালে

ফিলিস্তিন ইউক্রেন ইরান ইরাক ইতস্তত যে কোনও জাগাতে
খুন করা হয় ধন তোলে দিতে কতিপয় ধনকুবেরের হাতে
 মানুষেরা খুনি খুন ভিন্ন সমাজ কল্পনা মহামতিভ্রম বটে
খাদ্য খাতক ঘাত্য ঘাতকে দ্বন্দ্ব অহর্নিষ চিন্তা স্থিত নরঘটে   
  
এই পৃথিবীতে কেউ ছিলো না কোথাও কোনও দিন একাকি বিজন 
ছিল স্বার্থতৃষ্ণা প্রেম ঘৃণা কায়ার ছায়ার মতো অপর স্বজন \

উপসম্পাদকীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার