কবিতা

জীবিত লাশের কথা

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৬ ২৩:৪৭

চল্লিশ 
কেউ তো কথা রাখে নি প্রতিশ্রম্নতি থেকে ওরা সব হয়েছে ফেরার
যারা আগে ছিলো পরে যারা এলো সমাজকল্যাণে সকলি বেকার
টাকার লোভে গদির লোভ রাজনীতিকের তেজী মগজে গজায়
এই দেশে এই নীতি সত্য বটে সে হয় রাবণ যে যায় লঙ্কায় 
    
গণতন্ত্র সমাজতন্ত্রের অশ^ডিম্বনীতি সংবিধানের জুঙ্গায়
কী জবর কের্দারিশ্মা দিতে দিতে তা অর্ধ শতাব্দ কাল কেটে যায় 
স্বাপ্নিক মূলো টাঙ্গিয়ে জনতার নাকের ডগায় ক্রমে দিন যায়
লাফাঙ্গা ফেলানি বলে  ‘ঠকানির ভাও জোলারে নি ফুলা দি বোঝায়’ 

এই বঙ্গে দুধে ভাতে থাকা বাঙালির স্বপ্ন ভেঙে গেছে সেই কবে 
মাছে ভাতে থাকা হয় দায় আত্মবিক্রি করে বাঁচে বঙ্গবাসী ভবে
ডাল—ভাত মহার্ঘ জিনিস বঙ্গভরা ভাত জুগাড়ের হাহাকারে
ভাতের সন্ধানে পরবাসে ভূমিপুত্র যায় গিয়ে বেশুমার মরে 

বন্ধ্যামন্ত্র আর ঘৃণ্য অনুকরণে যারা সময় করেছে পার 
মাতৃভূমি যদি মা তা হলে প্রকৃতপ্রস্তাবে ওরা মাদারফাকার \
[সুনামগঞ্জ \ ৮ অক্টোবর ২০২৬]

\ একচল্লিশ \  
অর্ধ শতাব্দ সময় পার সংবিধানে স্বর্ণাক্ষরে লেখা রাজনীতি  
সমাজতন্ত্রের হিল্লে হলো না যদিও ফ্যাসিবাদ পেলো ঠিক মূর্তি   
ইজারাদারের স্বার্থে ইজারাদারের চালে চলে যদি সরকার 
তারে কয় বটে প্রজাতন্ত্রী গণতন্ত্র এই দেশে এই নীতি সার

নরকাক্সক্ষা পুরনে ব্যর্থ পৃথিবী ব্যর্থ নয় কুবেরের নীতিবাণ 
কর্পোরেট মন্ত্রগুণে অষ্ঠাগত মানুষ ও  প্রাণপ্রকৃতির প্রাণ 
ব্যর্থ বিধিবিধানের বোঝা কাঁধে পৃথিবী চলেছে মরণসকটে 
বিধিনিধির সেবা বঞ্চিত গ্রহবাসী মর মর তবু বাঁচে বটে
 
ঋণখেলাপিরা মুক্ত মুর্গিচোর জেলে গুলি খেয়ে মরে মুফাক্কর
চোর সাধু হয়ে ঘুরে বঙ্গে কী বা রঙ্গ বড় বটে বিচার সুন্দর 
জলের মরুতে মাছ প্রজাতি লুপ্তির চাকুবিদ্ধ হয়ে তরপায়  
কিশোরীকে বেপাড়ার দাদা চিপায় ফেলে ধুম গাদন লাগায় 

গণতন্ত্র স্বাধীনতা তামাতার চুরি বটে যায় ভাঙ্গারির ঘরে
মানবিকতা নাগরিক সুখ শান্তি নিরাপত্তা সব শায়িত কবরে \ 
সুনামগঞ্জ \ ৮ অক্টোবর ২০২৬

বিয়াল্লিশ \ 
এখন সময় ভালো নয় দিনের দুপুরে লাগা ঘোর অন্ধকারে
নার্সিসিসগ্রস্তগণ পথ চিনে নেয় তারা পথ চিনে নিতে পারে 
তারা সব কীছু করেছে দখল তারা দড় বেশি শাসনে শোষণে
টাকা ও গদির লোভে ভ্যান্ত্রাবাজ তারা জনতার কথা নেই মনে
 
তারা চিনেছে নিজেকে খুব যতো স্বজনেরে খিচে করেছে অপর 
পার হতে অপারক তারা ঘনঘোর নার্সিসিস তিমির বিবর 
তারা মেক্লেচেলা হয়ে ভুলেছে দেশের সেবা সেবা করে বিদেশের 
মন ও মগজে পরাধীন জাতি লোকজন শত্রু একে অপরের 

প্রতিশ্রম্নতি প্রতারণা অপ্রকাশ্য চোরাবালি তার নেই কোনও পার 
লাশ পড়ে ঝোপে ঝাড়ে নিরিবিলি মাঠে বাড়ির উঠোনে বার বার
বাজারে বাজিয়ে ঢুল গাঁয়ে গাঁয়ে যুদ্ধ চলে সকাল সন্ধ্যার ফাঁকে  
দেখেও দেখে না থানামুচ্ছুদ্দিরা নির্বিকার যেমন থাকার থাকে
 
আশা নেই ভাষা নেই দিনের দুপুরে লাগা ঘোর অন্ধকার 
বন্ধ পথ অন্ধ চলা অবিরল চলে সাবোতাজ নেই পারাপার \
 সুনামগঞ্জ \ ১০ অক্টোবর ২০২৬
শেষ

উপসম্পাদকীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার